| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ ফেসবুক ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে শাকিবের জিডি

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২২ ১১:২৬:৪৮
১৩ ফেসবুক ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে শাকিবের জিডি

গত ৩০ সেপ্টেম্বর চিত্রনায়িকা বুবলীর সঙ্গে শাকিব খানের ব্যক্তিগত জীবন ও সন্তানের খবর প্রকাশ্যে আসে। তারপরই একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউব চ্যানেল বিভিন্ন ভিডিও ব্যঙ্গাত্মক আকারে প্রকাশ করে, যা নজরে আসে এসকে ফিল্মসের ব্যবস্থাপক মনিরুজ্জামানেরও। আইনগতভাবে এসব মোকাবিলা করতে জিডি করেছেন তিনি।

জিডিতে মনিরুজ্জামান উল্লেখ করেছেন, ‘শাকিব খান একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনয়শিল্পী এবং দীর্ঘদিন ধরে সুনামের সহিত কাজ করছেন। কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে বেশ কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রমূলক কাজ করে আসছে। তারা শাকিব খানের পেশাগত ও ব্যক্তিগত ক্ষতি সাধনের উদ্দেশ্যে তার ব্যক্তিজীবনের কিছু তথ্য, স্থিরচিত্র ও ভিডিওচিত্র বিকৃত করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য সংযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ করছে।’

জানা যায়, সাধারণ ডায়েরিতে যে ১৩টি ফেসবুক লিংক ও ইউটিউব প্ল্যাটফর্মের নাম উল্লেখ করা হয়েছে, সেগুলোর মধ্যে আছে ‘পূর্ণিয়ার খোঁজ’, ‘বড় ভাই’, ‘বদ বচন ২.০’, ‘আরজে নীরব’, ‘হাসান সাইদুল’, ‘০২০ চ্যানেল’, ‘দ্য ইয়াং ফেলো’, ‘এসকে মিডিয়া’, ‘শাবিজ গ্লাম রুম’, ‘স্বপন আহমেদ’, ‘দেশ বাংলা’, ‘ডিজিটাল বাংলাদেশ নিউজ-ডিবিএন’ ইত্যাদি।

গত ১৩ অক্টোবর শাকিব খানের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়ার পর জিডি করলেন তার প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান।

ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে গুলশান থানার ওসি বিএম ফরমান আলী গণমাধ্যমকে বলেন, ‘জিডিতে যেসব লিংক দেওয়া হয়েছে, সেগুলো তদন্তের জন্য সাইবার অপরাধ বিভাগে পাঠানো হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...