| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্ব কাপের মুল পর্ব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২২ ১০:১৫:৪৪
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্ব কাপের মুল পর্ব

বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের লড়াই দিয়ে মূল পর্বের আমেজ আর উত্তাপ—দুটোই ছড়ানোর কথা। হ্যাঁ, কথাই। বিরূপ প্রকৃতি নিশ্চিত করে কিছু বলার উপায় রাখলে তো! অস্ট্রেলিয়ায় এবার আসল বিশ্বকাপ বরং শুরু হচ্ছে প্লাবিত হওয়ার ঝুঁকি নিয়ে। অতিবৃষ্টির কারণে মেলবোর্ন আর সিডনির আশপাশের কিছু জনপদ এরই মধ্যে প্লাবিত হয়েছে। সেই জায়গাগুলো ভয়ংকর বন্যায় ভাসিয়ে নিয়েও থামেনি বৃষ্টির তোড়। পরিস্থিতি এতটাই নাজুক যে কিছু জায়গায় জরুরি অবস্থাও জারি করতে হয়েছে অস্ট্রেলিয়া সরকারকে।

কথায় আছে, লোকালয় পুড়লে দেবালয়ও সুরক্ষিত থাকে না। একই অবস্থা যেন টি-টোয়েন্টি বিশ্বকাপেরও। চোখরাঙানি আছে এই আসরের প্রথম দুটি মহা ম্যাচও ভেসে যাওয়ার। আজ সিডনিতে বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি। পূর্বাভাস ম্যাচের সময় বৃষ্টি হওয়ার। একই পূর্বাভাস মেলবোর্নে ২৩ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচের সময়ও। অবশ্য অন্তত ১০ ওভার খেলা না হলে টিকিটের পুরো টাকাই ফেরত পাবে দর্শকরা। কিন্তু বিশ্বের নানা জায়গা থেকে আসা ভারতীয় সমর্থকদের তো এর চেয়ে বহুগুণ খরচ এরই মধ্যে হয়ে গেছে!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...