| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

অবসরের তারিখ জানিয়ে দিলেন অজি সুপারস্টার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২১ ১৯:৫৮:০৬
অবসরের তারিখ জানিয়ে দিলেন অজি সুপারস্টার

বর্ষীয়ানএই তারকা জানালেন নিজের ক্যারিয়ার ভাবনার কথা। কবে অবসর নেবেন- সে বিষয়েও ইঙ্গিত দিয়ে রাখলেন।

অজি গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে ৯৬ টেস্ট, ১৩৮ ওয়ানডে ও ৯৫ টি–টোয়েন্টি খেলা ওয়ার্নার বলেন, 'আমি টি–টোয়েন্টি খেলে যাব। ২০২৪ বিশ্বকাপে খেলার চেষ্টা করব। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপেও খেলতে চাই। এখন দেখব টেস্ট ক্রিকেট কতটা খেলতে পারি। এই গ্রীষ্মের পুরোটা জুড়েই বিষয়টি ভেবে দেখব। টেস্ট ক্রিকেটসহ তিন সংস্করণ চালিয়ে যেতে পারব কি না, সেটি তারপরই দেখা যাবে।'

বয়স বেড়ে গেলেও এখনো দুর্দান্ত ফর্মে আছেন ওয়ার্নার। তার ফিটনেস লেভেলও দারুণ। চোটাঘাত নেই বললেই চলে। দীর্ঘদিন খেলে যাওয়ার পেছনে ফিটনেসকেই কৃতিত্ব দেন ওয়ার্নার, 'এখন আর নিজের দক্ষতা নিয়ে বেশি কাজ করি না। ফিটনেস নিয়েই বেশি কাজ করি, যেন মাঠে ক্ষিপ্র থাকতে পারি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দীর্ঘদিন খেলার মাঠে থাকতে পারা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তিন সংস্করণেই খেলতে চাইলে ফিট থাকতে হবে। আমি এটা করতে পেরেছি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...