| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে ওয়ার্নার যে নতুন দায়িত্ব পালন করবেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২১ ১৪:১৭:১০
বিশ্বকাপে ওয়ার্নার যে নতুন দায়িত্ব পালন করবেন

স্পেশালিস্ট ব্যাকআপ কিপার না থাকায় দলে উইকেটরক্ষক নিয়ে সংকট পড়েছে অস্ট্রেলিয়া। অবশ্য দুশ্চিন্তার কোনও কারণ দেখছেন না অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ট্রেনিং সেশনে গ্লাভস পরে ওয়ার্নারকে ঘাম ঝরাতে দেখে তাকে খুশি লাগছে।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ৩৫ বছর বয়সী অধিনায়ক বললেন, ‘সম্ভবত, ডেভিড ওয়ার্নার, আমি মনে করি। ওয়েড চোট পেলে সে কিপিং করবে, এটা তার জন্য কঠিন। কারণ সে আগে কখনও করেনি। গতকাল গ্লাভস পরে সে একটু অনুশীলনও করেছে। আমার জন্য অধিনায়কত্ব ও কিপিং একসঙ্গে করা, যেটা আমি আগে কখনও করিনি, আমার জন্য একটু কঠিন হবে। হয়তো মিচেল স্টার্ক শুরুর দিকে বল করে মাঝে গ্লাভস হাতে নিলো এবং পরে আবার বল করলো। কিন্তু সেটা ঝুঁকি হয়ে যায়। সম্ভবত ডেভিডই, আমরা এই মুহূর্তে এই ঝুঁকি নিতে প্রস্তুত।’

ইংলিসের স্থলাভিষিক্ত হওয়া গ্রিনকে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামানো হবে না নিশ্চিত করেছেন ফিঞ্চ। দলে ভারসাম্য রক্ষায় সাত টি-টোয়েন্টি খেলা এই অলরাউন্ডারকে নেওয়া হয়েছে জানান তিনি। কোন দল নিয়ে মাঠে নামবে, সেটা প্রকাশ করলেন না ফিঞ্চ। তবে তিনি যে কিউইদের বিপক্ষে ওপেনিং করবেন সেটা নিশ্চিত, ‘আমি ব্যাটিংয়ে ওপেন করবো। কিন্তু এখনও আমাদের দল তৈরি হয়নি।’

শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার টুয়েলভের খেলা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...