| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আজ জিতলেই সরাসরি সুপার টুয়েলভ নিশ্চিত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২১ ১১:২৩:৪৪
আজ জিতলেই সরাসরি সুপার টুয়েলভ নিশ্চিত

বাংলাদেশ সময় সকাল ১০টায় ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড এবং বেলা ২টায় স্কটল্যান্ড-জিম্বাবুয়ে নামবে হোবার্টের বেলেরিভ ওভালে। এই চার দলের প্রত্যেকে দুটি ম্যাচ খেলে একটি করে জিতেছে, প্রত্যেকের পয়েন্ট ২। কেবল নেট রান রেটে এগিয়ে থেকে সবার উপরে স্কটল্যান্ড, এরপর যথাক্রমে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।

স্কটল্যান্ডের কাছে হারা ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ের বিপক্ষে জিতে। আর আয়ারল্যান্ড জিম্বাবুয়ের কাছে হারার পর জিতেছে স্কটল্যান্ডের বিপক্ষে। আজকের দিনে দুটি ম্যাচে যে জিতবে, সে উঠবে সুপার টুয়েলভে।

তবে বৃষ্টি বা অন্য কোনও কারণে ম্যাচ পরিত্যক্ত হলে নেট রান রেটে এগিয়ে থাকায় পরের ধাপে যাবে শীর্ষ দুই দল স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে।

দিনের যে কোনও একটি ম্যাচ পরিত্যক্ত হলে তখন কী হবে! যদি ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড ম্যাচ না হয় তখন স্কটল্যান্ড বনাম জিম্বাবুয়ে ম্যাচের জয়ী দলের সঙ্গে পরের পর্বে যাবে ক্যারিবিয়ানরা, কারণ তারা আইরিশদের চেয়ে নেট রান রেটে এগিয়ে।

আর স্কটল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচ পরিত্যক্ত হলে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড ম্যাচ জয়ী দলের সঙ্গে সেরা ১২ দলের তালিকায় নাম লিখবে জিম্বাবুয়ানদের চেয়ে নেট রান রেটে এগিয়ে থাকা স্কটিশরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...