| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

লেভানডোভস্কির গোলে জয় পেলো বার্সেলোনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২১ ১০:৪১:৪৫
লেভানডোভস্কির গোলে জয় পেলো বার্সেলোনা

ন্যু ক্যাম্প ক্লাব ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছে। শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে তাদের ব্যবধান কমে এখন তিন পয়েন্টে। শেষ পাঁচটি লিগ ম্যাচ জেতা রিয়াল সোসিয়েদাদ বার্সার চেয়ে ৩ পয়েন্ট পেছনে থেকে তিনে।

সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে হেরে যাওয়া দলে পাঁচটি পরিবর্তন আনেন জাভি হার্নান্দেজ। টিনএজার আনসু ফাতি বার্সার জার্সিতে উজ্জ্বল ছিলেন, তিনটি দারুণ সুযোগ তৈরি করেন শুরুতে। তিনি জালে বল জড়াতে না পারলেও ৩১ মিনিটে লেভানডোভস্কির গোলে এগিয়ে যায় কাতালান জায়ান্টরা।

জর্দি আলবার নিচু ক্রস চমৎকারভাবে নিয়ন্ত্রণে নিয়ে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে শক্তিশালী শটে জাল কাঁপান পোল্যান্ডের স্ট্রাইকার।

সাত মিনিটের মধ্যে বার্সা তিনবার গোলের দেখা পায়। কাউন্টার অ্যাটাকে বল পেয়ে বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে ৩৫ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান লেভানডোভস্কি। ১৯ বছর বয়সী ফাতি বার্সার তৃতীয় গোল করেন তিন মিনিট পর। ফেরান তোরেসের নিচু ক্রসে কাছ থেকে খালি জালে বল পাঠান তিনি।

পয়েন্ট সুনিশ্চিত হয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে একটু হালকা মেজাজে খেলে বার্সা। তাতে আর ব্যবধান বাড়েনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...