| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

চলতি বিশ্ব কাপে ভারতের বিপক্ষে পাকিস্তান কে না খেলার পরামর্শ আকমলের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২০ ২৩:৩৯:১৮
চলতি বিশ্ব কাপে ভারতের বিপক্ষে পাকিস্তান কে না খেলার পরামর্শ আকমলের

আগামী বছরের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু পাকিস্তানের মাটিতে গিয়ে এই টুর্নামেন্ট খেলবে না তাদের চিরশত্রু ভারত। টুর্নামেন্ট হতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। বিসিসিআই সচিব জয় শাহর এমন বক্তব্যের পরই দুই দেশের ক্রিকেটাঙ্গনে শুরু হয়ে গেছে কথার লড়াই। পাকিস্তানও হুমকি দিয়েছে, তারা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। বিবৃতি দিচ্ছেন অনেকেই।

যেমন পাকিস্তানের সাবেক উইকেটকিপার কামরান আকমল তো বলেই দিয়েছেন, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের উচিত হবে ভারতের সঙ্গে না খেলা। তিনি বলেছেন, ‘এশিয়া কাপ শুধু পাকিস্তানেরই আয়োজন করা উচিত হবে এবং সেটি না হলে ভারতের সঙ্গে কোনো পর্যায়েই খেলা উচিত হবে না পাকিস্তানের। সেটা আইসিসির কোনো ইভেন্টের ম্যাচ, এশিয়া কাপ কিংবা ২৩ অক্টোবরের ম্যাচ...যেটাই হোক না কেন।’শুধু পাকিস্তানের সাবেকরাই নন, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসও পাকিস্তানের পক্ষেই কথা বলেছেন। এই মুহূর্তে পাকিস্তান জুনিয়র লিগে (পিজেএল) গদর শার্কস দলের মেন্টর হিসেবে কাজ করা ভিভ বলেছেন, ‘পাকিস্তানকে নিজের ঘর বলেই মনে হয়। এখানে কোনো সমস্যার সম্মুখীন হইনি এবং জায়গাটা নিরাপদ। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে সব সময়ই ভালো লাগে। আমি চাই এই দল আরো বেশি ম্যাচ খেলুক। আশা করি ভবিষ্যতে অনেক কিছুই বদলাবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...