শুরুতে জয় পেলে বিশ্বকাপে বাংলাদেশের মোমেন্টাম ঘুরে যাবে:মনে করেন মাশরাফি
বাজছে এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা। মাশরাফিরও পদাচরণ শুরু। সিলেট স্ট্রাইকার্স তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। ঝাঁকজমকপূর্ণ আয়োজনে বুধবার (১৯ অক্টোবর) দলটির লোগো উন্মোচিত হয়। সিলেটের আইকন ক্রিকেটার হিসেবে উপস্থিত ছিলেন মাশরাফি।
তাকে পেয়েই সংবাদকর্মীদের হুড়োহুড়ি। অবধারিতভাবে এলো বাংলাদেশের সাম্প্রতিক টি-টোয়েন্টি পারফরম্যান্স আর বিশ্বকাপের প্রত্যাশার প্রসঙ্গ। অধিনায়ক থাকাকালীন দলকে আগলে রেখেছিলেন ইতিবাচকতার সঙ্গে, সেই দায়িত্বে না থাকলেও এখনো রয়ে গেছে ইতিবাচক গুণ।
জানিয়েছেন বাংলাদেশের সামর্থ্য রয়েছে, শুধু প্রয়োজন শুরুতে জয়। তাহলেই পরিবর্তন হবে মোমেন্টাম। মাশরাফি বলেন, ‘একটা নতুন টুর্নামেন্ট শুরুর আগে আমার মনে হয় সবার মানসিকভাবে ফ্রেশ থাকা উচিত। শুরুর দিকে যদি আমরা একটা-দুটা ম্যাচ জিতে যাই। তাহলে হয়তো মোমেন্টাম ঘুরে যাবে। টি-টোয়েন্টিতে মোমেন্টাম সবকিছু। আমাদের সক্ষমতা আছে, এখন ঠিকমতো প্রয়োগ করতে পারলে ভালো ফল হবে।’
এতো গেলো সামর্থ্যের কথা, প্রত্যাশার কথা। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স দেখেছিলেন কি মাশরাফি? সবশেষে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একশর আগেই অলআউট। ত্রিদেশীয় সিরিজে হার, তার আগে এশিয়া কাপে হার। মাঝে আরব আমিরাতের বিপক্ষে দুটি জয়।
মাশরাফি জানালেন তিনি একদিন খেলার মধ্যেই ছিলেন না, ‘আমি ক্রিকেট ফলোর ভেতর ছিলাম না। এজন্য প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। আমি শুনেছি যে এসব কথা হচ্ছে। কিন্তু আমাকে বিশ্বাস করুণ, একটা খেলাও দেখার সুযোগ হয়নি। গতকাল পর্যন্ত অত্যন্ত ব্যস্ত ছিলাম। মূল বিশ্বকাপ এখন শুরু হবে, দেখবো, তখন হয়তো কথা বলতে পারবো।’
মাশরাফি আরও মনে করেন ভুল শোধারানোর সুযোগ আছে এবং তার প্রত্যাশা লাল সবুজের দল কামব্যাক করতে পারবে, ‘আশা করছি যা কিছু হয়েছে, এটুকু বলতে পারি বাংলাদেশ টিম টি-টোয়েন্টি খেলার ভেতর আছে। অনেকদিন ধরে খেলা যাচ্ছে। ফল আমাদেরর পক্ষে না আসলেও অনেকদিন ধরে খেলছে। ছোটখাটো ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ আছে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
