| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

রোনালদোর আচরনে বিরক্ত কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২০ ২১:০২:০৪
রোনালদোর আচরনে বিরক্ত কোচ

এই মৌসুমে টেন হাগ ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর থেকে দলে জায়গা পেতে লড়তে হচ্ছে ৩৭ বছর বয়সী রোনালদোকে। শুরুর দিকে দেরিতে প্রাক মৌসুমে যোগ দেওয়াকে এর কারণ হিসেবে দেখান সাবেক আয়াক্স কোচ। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ফিট থাকলেও শুরুর একাদশে বা বদলি হিসেবেও খেলার সুযোগ পাচ্ছেন না পর্তুগিজ তারকা।

চলতি মাসে ম্যানচেস্টার ডার্বিতে দলের ৬-৩ গোলে হারের ম্যাচেও পুরোটা সময় বেঞ্চে কাটাতে হয় রোনালদোকে। প্রিমিয়ার লিগে আগের রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচে অবশ্য শুরুর একাদশে ছিলেন রোনালদো। সেদিনও অবশ্য নিজের ছায়া হয়েই ছিলেন তিনি। পরে দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন কোচ। তখন পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের চোখেমুখে ফুটে ওঠে রাজ্যের হতাশা।

লিগে বুধবার টটেনহ্যামের বিপক্ষে ফ্রেদ ও ব্রুনো ফের্নান্দেসের গোলে ২-০ ব্যবধানে জিতেছে ইউনাইটেড। তবে দলটির জয় ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে রোনালদোর নাম। ৮৯তম মিনিটে বেঞ্চ ছেড়ে টানেলে ঢুকতে দেখা যায় তাকে।

বিষয়টি নিয়ে ম্যাচের পর থেকেই চলছে তুমুল আলোচনা। সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে টেন হাগ বলেন, এই মুহূর্তে তিনি বিষয়টা নিয়ে ভাবতে চান না।

“(রোনালদোর টানেলে যাওয়া নিয়ে) আজকে নয়, আমি এটা নিয়ে আগামীকাল বসব। আমরা এখন এই জয় উদযাপন করছি। আমি তাকে দেখেছি, কিন্তু তার সঙ্গে কথা বলিনি।”

‘ম্যাচ অব দা ডে’ অনুষ্ঠানে রোনালদোর এমন আচরণ নিয়ে বিরক্তি প্রকাশ করেন সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার গ্যারি লিনেকার।

“এটি অগ্রহণযোগ্য - খুবই খারাপ ব্যাপার।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...