হঠাৎ ক্ষেপে গেলেন বুবলী
বিয়ে-সন্তান বিষয়ক তথ্য বিস্ফোরণের পর কয়েকদিন কিছুটা চুপ ছিলেন বুবলী। বৃহস্পতিবার (২০ অক্টোবর) হঠাৎই তার ফেসবুক পেজে ব্যতিক্রম একটি পোস্ট দেখা যায়। পোস্টটিতে কাউকে উদ্দেশ্য করে কিছু কথা লিখেছেন তিনি।
বুবলী বলেছেন, ‘‘আপনি অনেক সিনিয়র একজন ব্যক্তিত্ব আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে এবং আপনার দায়বদ্ধতা অনেক। আপনাকে আমি সম্মান করি কিন্তু যখন কোনো পার্টিকুলার বিষয়ে যেটা একান্তই কারও ব্যক্তিগত, সে বিষয়ে পুরোটা না জেনে কোথাও বিচারকের মতো কোনো বিচারমূলক কমেন্ট করেন, তখন আপনার কথার ভঙ্গিমা, শব্দের প্রয়োগ এবং একদিকে পক্ষপাতিত্বমূলক কমেন্টটা শুনলে বুঝতে আর বাকি থাকে না, আপনি সেই বিষয়ে বা যাকে নিয়ে বলছেন, সে ব্যক্তিকে প্রপারলি না জেনেই কমেন্ট করছেন।’’
আক্ষেপ করে বুবলী লিখেছেন, ‘‘আপনার এরকম আক্রমণাত্মক মনোভাব পোষণ করা কমেন্টটা দেখে অবাক হয়েছি যে, আমরা যাদের অভিভাবক ভাবছি, তারা তাদের সন্তানদের এক চোখে দেখেন না। দু:খজনক! এভাবেই আমরা বড়দের কাছ থেকে শিখি!’’
প্রশ্ন উঠেছে, কাকে উদ্দেশ্য করে বুবলীর এই তীর? অনেকেই বলছেন বিনোদনজগতের একজন পরিচিত মুখ। কিছুদিন আগেই তিনি একটি অনুষ্ঠানে এই জুটিকে নিয়ে কথা বলেন। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, কিছুদিন আগেই বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে তার বিয়ে হয়। ২০২০ সালের ২১ মার্চ তিনি সন্তানের মা হন। শাকিব-বুবলীর সন্তানের নাম বীর।কয়েকদিনের মধ্যে আপনাদের সবকিছু জানাবো বুবলী বলেন, কিছু ব্যাপার তো আছেই, আমি একজন মুসলিম, তো এটুকুই বলব, আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
