| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২০ ১৪:৩৩:০৭
বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল

বিসিবির প্রকাশিত সূচি তালিকায় দেখা যায় ৩০ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে এক ডিসেম্বর ঢাকায় পা রাখবে রোহিত শর্মার দল। এরপর চার ডিসেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ডিসেম্বরের ৭ তারিখ মিরপুরে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলবে ভারত ও বাংলাদেশ। মিরপুরেই ১০ ডিসেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে শেষ হবে ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে দুই টেস্টের প্রথম ম্যাচ খেলতে যাবে দুই দল।

১৪ ডিসেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত সাগরিকায় চলবে প্রথম টেস্ট ম্যাচ। এরপর ঢাকায় ফিরে এসে ২২ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নামবে ভারত ও বাংলাদেশ। ২৬ তারিখ দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ২৭ ডিসেম্বর বাংলাদেশ থেকে বিদায় নিবে ভারতীয় দল।

সর্বশেষ ২০১৫ বিশ্বকাপের পর ভারত জাতীয় দল বাংলাদেশ সফরে আসে। ওই সিরিজে একমাত্র টেস্ট ম্যাচ বৃষ্টির কারণে ড্র হলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতিয়ে নেয় বাংলাদেশ দল। এরপর ২০১৭ ও ২০১৯ সালে বাংলাদেশ দুইবার ভারত সফরে গেলেও বাংলাদেশে আর আসা হয়নি ভারতীয় জাতীয় দলের।

পূর্ণাঙ্গ সূচি

১ ডিসেম্বর, ২০২২: ভারতীয় দলের বাংলাদেশে আগমন৪ ডিসেম্বর ২০২২: প্রথম ওয়ানডে, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর৭ ডিসেম্বর ২০২২: দ্বিতীয় ওয়ানডে, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর১০ ডিসেম্বর ২০২২: তৃতীয় ওয়ানডে, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর১৪-১৮ ডিসেম্বর, ২০২২: প্রথম টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম২২-২৬ ডিসেম্বর, ২০২২: দ্বিতীয় টেস্ট, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর২৭ ডিসেম্বর ২০২২: ভারতীয় জাতীয় দলের বাংলাদেশ ত্যাগ

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...