বিশ্ব কাপে বাংলাদেশ দলকে নিয়ে এলো নতুন গান
গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শান শায়েক। কণ্ঠে শানের সঙ্গে আছেন সুজন আহমেদ, রাকিব স্টালিন ও ইসমাইল হোসেন সৌরভ। সম্প্রতি মিউজিক আর্ট নামের ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়েছে।
বিশেষ এই গান নিয়ে গায়ক-সংগীত পরিচালক শান শায়েকের মন্তব্য, ‘ক্রিকেট বাংলাদেশের প্রাণের খেলা। তরুণ-যুবকদের হৃদস্পন্দন। এই ক্রিকেটকে উপলক্ষ করে গান করতে পেরে সত্যিই ভালো লাগছে। আমাদের এই প্রয়াস যদি শ্রোতা-খেলোয়াড়দের কিছুটা অনুপ্রেরণা দেয়, তাতেই সার্থকতা।’
ঢাকা ও ঢাকার বাইরে একাধিক লোকেশনে গানটির চিত্রায়ন করা হয়েছে। ভিডিও ধারণ করেছেন খলিল শেখ। সম্পাদনায় সজিবুজ্জামান দিপু।
