| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বাচা মরার ম্যাচে কাল মাঠে নামছে দুইবারের বিশ্ব কাপ জয়ীরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২০ ১২:১৬:৪০
বাচা মরার ম্যাচে কাল মাঠে নামছে দুইবারের বিশ্ব কাপ জয়ীরা

টি-টোয়েন্টির বৈশ্বিক দুটি শিরোপা জেতা একমাত্র দল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এই সংস্করণে এখন সময়টা ভালো যাচ্ছে না তাদের। গত বছর সংযুক্ত আরব আমিরাতের আসরে কোনোমতে সুপার টুয়েলভে উঠেছিল তারা। এবারও পড়েছে কঠিন পরীক্ষায়।

অস্ট্রেলিয়া আসর ক্যারিবিয়ানরা শুরু করে স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে। যার ফলে পরের ধাপে যাওয়ার পথ কঠিন হয়ে যায় তাদের। জিম্বাবুয়েকে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে দলটি। তবে সুপার টুয়েলভে যেতে আয়ারল্যান্ডের বিপক্ষে জিততেই হবে তাদের।

প্রাথমিক পর্বে ‘বি’ গ্রুপের চার দলেরই এখন সুযোগ রয়েছে সুপার টুয়েলভে জায়গা করে নেওয়ার। চারটি দলেরই পয়েন্ট ২ করে। তাই আইরিশরাও যে ছেড়ে কথা বলবে না, ভালো করেই জানে ২০১২ ও ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা।

ম্যাচটি জিতলে গ্রুপ সেরা হয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ, ভারতের গ্রুপে জায়গা করে নিতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে হোল্ডার বললেন, তাদের ভাবনায় নেই সেসব। স্রেফ আয়ারল্যান্ডকে হারাতে মুখিয়ে আছেন তারা।

“আমার মনে হয়, আমাদের এখনও অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে ম্যাচ দুটিতে কী ঘটে। আমরা জিতলে এখনও গ্রুপ সেরা হতে পারে, নির্ভর করছে অন্য ম্যাচে কী ঘটে তার ওপর। তাই কোনো কিছু ঘটার আগে ফল কী হবে সেটা বলা কঠিন। আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের একটি কঠিন ম্যাচ আছে, এবং আমরা ওই ম্যাচের দিকেই মনোযোগী। গত ম্যাচে আমরা বেশ ভালো আভাস দেখিয়েছি।”

“আয়ারল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে আছি। এটা আমাদের জন্য বড় একটি ম্যাচ এবং আমরা বড় ম্যাচ খেলতে পছন্দ করি। আমি নিশ্চিত, ছেলেরা এটির জন্য সত্যিই প্রস্তুত। আমরা ম্যাচটি জেতার জন্য উন্মুখ।”

আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে যে খুব এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ, তা নয়। দুই দলের মুখোমুখি লড়াইয়ে ফল আসা ৫ ম্যাচের তিনটি জিতেছে ক্যারিবিয়ানরা, আইরিশদের জয় দুটিতে।

আরেকবার তাদের দেখা হতে যাচ্ছে শুক্রবার, হোবার্টে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...