| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হেলায় সুযোগ নষ্ট করলো জিম্বাবুয়ে টিকে রইলো ওয়েষ্ট ইন্ডিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৯ ১৯:৩২:৫৫
হেলায় সুযোগ নষ্ট করলো জিম্বাবুয়ে টিকে রইলো ওয়েষ্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বুধবার হোবার্টে ‘বি’ গ্রুপের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় ৩১ রানে। ১৫৩ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১২২ রানে গুটিয়ে দিয়েছে তারা।

আসরে প্রথমবার সুযোগ পেয়ে ৩৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৫ রানের দারুণ ইনিংস খেলেন ওপেনার জনসন চার্লস। তবে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দেড়শ ছাড়ায় মূলত পাওয়েলের ব্যাটে। পাঁচ নম্বরে নেমে ২১ বলে ২ চার ও এক ছক্কায় তিনি করেন ২৮ রান।

আয়ারল্যান্ডকে হারিয়ে আসর শুরু করা জিম্বাবুয়ে এবার ব্যাটিংয়ে লড়াই জমাতেই পারেনি। ত্রিশ স্পর্শ করতে পারেনি কেউই।

৪ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার আলজারি জোসেফ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে ২৫ বছর বয়সী এই পেসারের হাতেই।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১১৮ রানে গুটিয়ে গিয়ে বড় ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে সুপার টুয়েলভে যাওয়ার পথে ভালোভাবেই টিকে রইল দুইবারের চ্যাম্পিয়নরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...