| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিপিএলকে আরও আকর্ষণীয় করতে আসছেন পাকিস্তানি তারকারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৯ ১৪:৩৩:৫৩
বিপিএলকে আরও আকর্ষণীয় করতে আসছেন পাকিস্তানি তারকারা

নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৫ জানুয়ারি শেষ হবে পাকিস্তানের হোম সিরিজ। এরপর পাকিস্তান সুপার লিগ। দ্বিপাক্ষিক সিরিজ ও দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের মাঝামাঝি সময়ে ৬ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি হবে বিপিএল। উইন্ডিজ সিরিজ স্থগিত হওয়ায় সেখানে দেখা যেতে পারে পাকিস্তানি ক্রিকেটারদের।

দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি লিগ ও আমিরাতি লিগে পাকিস্তানি খেলোয়াড়দের চাহিদা নেই বলেই বিপিএলে তাদের ব্যাপক উপস্থিতির প্রত্যাশা বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক বিপিএল ফ্র্যাঞ্চাইজি অফিসিয়াল।

তিনি বলেন, ‘দেখুন, আমরা যেটা বুঝি যে পাকিস্তানি খেলোয়াড়দের চাহিদা নেই দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি কিংবা আমিরাতি টি-টোয়েন্টি লিগে, কারণ এর সবগুলো দলের মালিক আইপিএলের।’

রংপুর রাইডার্সের এক অফিসিয়াল জানান, তারা শুনেছেন পিএসএল সম্ভবত তিন থেকে চারদিন পেছাবে। তাই এরই মধ্যে তারা বিপিএলের পুরোটা সময়ের জন্য মোহাম্মদ নওয়াজকে পেতে কাজ শুরু করেছে। এরই মধ্যে অলরাউন্ডার শোয়েব মালিকের সঙ্গে চুক্তি করেছে তারা। এছাড়া আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই, শ্রীলঙ্কার দুই ক্রিকেটার পাথুম নিশাঙ্কা ও জেফ্রি ভ্যান্ডার্সিকে দলে টেনেছে।

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সও উচ্ছ্বসিত। তারা দলে টেনেছে পাকিস্তানত্রয়ী মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী ও শাহীন শাহ আফ্রিদিকে। জানা গেছে, অন্য দলগুলোও পাকিস্তানি ক্রিকেটারদের কেনার বিষয়টি অগ্রাধিকারে রেখেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...