| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘নিরপেক্ষ ভেন্যুতে’ হচ্ছে এশিয়া কাপ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৯ ১২:২২:৫৮
‘নিরপেক্ষ ভেন্যুতে’ হচ্ছে এশিয়া কাপ

আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে, এর আগে পাকিস্তানে আয়োজিত হবে এশিয়া কাপ। কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে ভারত তাদের দলকে পাকিস্তানে পাঠাতে নারাজ। এই খবরে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাও ইঙ্গিত দিয়ে রেখেছেন, ভারতে হতে যাওয়া বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে তারা।

নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে রমিজের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ‘পিসিবি এখন কঠিন সিদ্ধান্ত গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। কারণ বোর্ড অবগত যে পাকিস্তান যদি এই ধরনের বহুজাতিক ইভেন্টে না খেলে তাহলে আইসিসি ও এসিসি ইভেন্ট বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

২০০৮ সালের এশিয়া কাপের পর থেকে পাকিস্তানে যায়নি ভারত। ২০১২ সালে সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান। কোনও বৈশ্বিক বা মহাদেশীয় টুর্নামেন্টেই শুধু দুই দলের দেখা হয়।

জয় শাহের বক্তব্যের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি পিসিবি। একজন মুখপাত্র বলেছেন, ‘এই মুহূর্তে আমাদের কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, এই ব্যাপারে খোঁজখবর নিবো এবং আগামী মাসে মেলবোর্নে আইসিসির বোর্ড মিটিংয়ে এই ব্যাপারে আলোচনা হবে।’

তবে এতত আগেভাগে জয় শাহের এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন রমিজ ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। একজন বলেছেন, ‘জয় শাহ যে সময়ে বিবৃতি দিয়েছেন, তাতে বিস্মিত পিসিবি অফিসিয়ালরা কারণ পাকিস্তানে এশিয়া কাপ হতে প্রায় এক বছর বাকি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...