| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

রিয়ালে খেলেই অবসর নিতে চান বেনজিমা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৯ ১২:২১:৪৩
রিয়ালে খেলেই অবসর নিতে চান বেনজিমা

সোমবার ফ্রান্সের প্যারিসে ২০২১-২২ মৌসুমের ব্যালন ডি’অর ওঠে করিম বেনজিমার হাতে। ৩৪ বছর বয়সে এসে ক্যারিয়ারে প্রথমবার ব্যালন ডি’অর জয়ের স্বাদ পেলেন বেনজিমা।

২০০৯ সালে রিয়ালে যোগ দেওয়ার পর স্পেনের ক্লাবটিতে এখনো খেলে যাচ্ছেন। ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন ফরাসি এই ফরোয়ার্ড। প্যারিসে ব্যালন ডি’অর জেতার পর তাকে জিজ্ঞেস করা হয়, রিয়ালেই কি ক্যারিয়ার শেষ করবেন? এমন প্রশ্নের জবাবে বেনজিমা বলেছেন, ‘হ্যাঁ, এ ছাড়া আর কোনো বিকল্প নেই। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া আমার কাছে স্বপ্ন ছিল। আমার তিনটি স্বপ্ন ছিল; মায়ের জন্য একটি বাড়ি কেনা, রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এবং ব্যালন ডি’অর জেতা।’

রিয়ালের সঙ্গে বেনজিমার বর্তমান চুক্তি শেষ হবে ২০২৩ সালে। তখন তাঁর বয়স হবে ৩৫। কিন্তু তখন রিয়ালের সঙ্গে বেনজিমার চুক্তি বাড়বে কি না তা সময়ই বলে দেবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...