| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ঢাকা আসা হলো না নোরা ফাতেহীর

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৮ ২২:২৩:০৬
ঢাকা আসা হলো না নোরা ফাতেহীর

রোববার (১৬ অক্টোবর) উইমেনস লিডারশিপ করপোরেশনের সভাপতি ইসরাত জাহান মারিয়া বিষয়টি নিশ্চিত করলেও সোমবার (১৭ অক্টোবর) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে নোরা ফাতেহির বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার বিষয়টি জানিয়ে মারিয়ার কাছে চিঠি পাঠানো হয়েছে। এর ফলে নোরা আসতে পারছেন না ঢাকায়।

চিঠিতে বলা হয়, বৈশ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে দেশে বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখার লক্ষ্যে উইমেন লিডারশিপ করপোরেশন, ঢাকার ব্যবস্থাপনায় (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্লোবাল অ্যাচিভারস (নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড) অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে অংশ নিতে অনুমতি দেওয়া যাচ্ছে না।

এর আগে মারিয়া জানিয়েছিলেন, ‘নোরা ফাতেহিকে ঢাকায় আনার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে দেড় হাজারেরও বেশি মানুষ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অনেক ঝুঁকি নিয়ে আমরা আয়োজনটি হাতে নিয়েছি। নানা প্রতিকূলতা পার হতে হয়েছে। তবে আনন্দের সঙ্গে বলছি, অবশেষে বলিউডের গ্ল্যামার গার্ল নোরা ফাতেহিকে নিয়ে অনুষ্ঠানটি করতে যাচ্ছি আমরা। তিনি সেদিন আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন।’

প্রসঙ্গত, এই অনুষ্ঠানে নোরা ফাতেহি ৪০ মিনিটের মতো থাকার কথা জানিয়েছিল আয়োজক কমিটি। দেশি-বিদেশি উদ্যোক্তাদের পাশাপাশি বাংলাদেশের শোবিজ অঙ্গন থেকে আন্তর্জাতিক শোবিজ অঙ্গনে কাজ করছেন এমন তারকাদেরও ‘গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২২’ দেওয়া হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...