১৬ বছর পর মেসি রোনালদো বিহীন ব্যালন ডি’র
সেই থেকে গত ১৫ বছর ফুটবলের সবচেয়ে মর্যাদাকর এই আসরের চেনা এবং সবচেয়ে সফল মুখ ছিলেন মেসি। এরমধ্যে নিজেই ব্যালন ডি’অর জিতেছেন রেকর্ড ৭বার। যখন জিততে পারেননি তখনও ছিলেন লড়াইয়ে। তবে গত ১৫ বছরের মধ্যে এবারই প্রথম সেরা ত্রিশেও নেই মেসি।
মেসিবিহীন ব্যালন ডি’অরের রাতও যেন তাই কিছুটা আদ্র। বৃষ্টিও এসেছে সবাইকে ভিজিয়ে দিতে। ফ্রান্সের বিখ্যাত থিয়েটার ডি চাটেলেটের বলরুমের বাইরে প্রহরীরাও ছাতা হাতে দাঁড়িয়ে আছেন আগত অতিথিদের স্বাগত জানাতে। বাংলাদেশ সময় আজ (১৭ অক্টোবর) রাত ১২টা ৩০ মিনিটে ঘোষিত হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম।
