| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ফিরেই মুশফিকের সেঞ্চুরি, রানের দেখা পেলেন না তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৮ ২২:১৬:৫৮
ফিরেই মুশফিকের সেঞ্চুরি, রানের দেখা পেলেন না তামিম

তবে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিন হাসলো ব্যাটসম্যানদের ব্যাট। এবারের জাতীয় লিগে প্রথম সেঞ্চুরি পেলেন রাজশাহী বিভাগের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে ১০৮ রান করেছেন মুশফিক। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ১৫তম সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ১৯৯ রানের লিডও নিয়েছে রাজশাহী।

ঢাকা মেট্রোর করা ১৩৪ রানের জবাবে রাজশাহী ৬ উইকেটে ৩৩৩ রানে দিন শেষ করেছে। মুশফিক ১০৮ ও ফরহাদ রেজা ৫৮ রানে অপরাজিত আছেন। সপ্তম উইকেটে তাদের জুটিতে এসেছে ১০৫ রান। মুশফিক সেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছেন ৬ বাউন্ডারিতে। স্ট্রাইক রেট ছিল ৪৪.৬৩। খুব ধীরস্থির ব্যাটিং করে ইনিংস বড় করেছেন বোঝাই যাচ্ছে। এছাড়া শুরুতে টপ অর্ডারে রান করেছেন জুনায়েদ সিদ্দীক।

মুশফিকের সেঞ্চুরি পাওয়ার দিনে ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন তামিম। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও হাসেনি তার ব্যাট। ৩১ বলে ২১ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আলাউদ্দিন বাবুর শিকারে পরিণত হন তামিম। এর আগে প্রথম ইনিংসে ১৯ রান করেছিলেন তিনি। তামিমের রান না পাওয়ার দিনে চট্টগ্রামের অধিনায়ক ইরফান শুক্কুর ৫০ রান করেছেন। তবুও রংপুর বিভাগের বিপক্ষে ভালো অবস্থায় নেই চট্টগ্রাম।

৬ উইকেটে ১২৬ রানে দিন শেষ করেছে তারা। লিড মাত্র ৩০ রানের। এর আগে রংপুর বিভাগ ২২২ রানে গুটিয়ে যায়। দলের হয়ে কেবল ফিফটি পেয়েছেন চোট কাটিয়ে দলে নাঈম ইসলাম। বল হাতে চট্টগ্রামের হয়ে ৫ উইকেট পেয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...