| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানে হচ্ছে না পরবর্তী এশিয়া কাপ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৮ ১৮:৩০:৩২
পাকিস্তানে হচ্ছে না পরবর্তী এশিয়া কাপ

কারণ স্পষ্ট, ভারতের আপত্তির কারণেই পাকিস্তানে হচ্ছে না এই আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা। রাজনৈতিক বৈরিতার কারণে ভারতের সেখানে যাওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা। বিসিসিআই জানিয়েছিল, সরকারের অনুমোদন পেলে তাদের যেতে আপত্তি নেই। মুম্বাইয়ে ৯১তম বার্ষিক সাধারণ সভা শেষে ভারতীয় শীর্ষ ক্রিকেট সংস্থার সেক্রেটারি জয় শাহ নিশ্চিত করলেন, পাকিস্তানে হবে না পরের এশিয়া কাপ।

জয় শাহ বলেছেন, ‘২০২৩ সালের এশিয়া কাপ হবে নিরপেক্ষ ভেন্যুতে। পাকিস্তানে আমাদের দলের সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা সরকারের, তাই আমরা এ ব্যাপারে মন্তব্য করতে চাই না। কিন্তু ২০২৩ এশিয়া কাপের ব্যাপারে আমরা জানাতে চাই, এই টুর্নামেন্ট নিরপেক্ষ ভেন্যুতে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এই বছরের এশিয়া কাপও হয়েছে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে শ্রীলঙ্কা এই প্রতিযোগিতা আয়োজনে অপারগতা জানায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...