বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন আমিরাতের মেইয়াপ্পন
টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার ইনিংসের ১৫তম ওভারের ঘটনা। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর তিনটি উইকেট তুলে নেন মেইয়াপ্পন। চতুর্থ বলে ফেরেন ভানুকা রাজাপক্ষে (৫)। পরের বলে চারিত আসালঙ্কাকেও (০) তুলে নেন মেইয়াপ্পন। ওভারের শেষ বলে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে বোল্ড করে তিনি হ্যাটট্রিক পূরণ করেন। এর আগে ৬০ বলে ৭৪ রানের ইনিংস খেলেন ওপেনার পাথুম নিশাঙ্কা। পরের ব্যাটাররা ভালো করতে না পারায় লঙ্কানদের স্কোর বড় হয়নি।
মেইয়াপ্পনের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে হ্যাটট্রিক হয়েছে চারটি। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্রেট লি প্রথমবার এই কীর্তি গড়েন। দীর্ঘ বিরতির পর গত ২০২১ বিশ্বকাপে দেখা যায় তিনটি হ্যাটট্রিক। নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা হ্যাটট্রিক করেছেন। আজ মেইয়াপ্পনের হ্যাটট্রিক বলটি ছিল গুগলি। যেটা উইকেটে বাঁক নিয়ে একটু উঠে শানাকাকে বোকা বানিয়ে দেয়।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
