বাংলাদেশ এখন নামিবিয়ারও পিছনে
গত সাত বিশ্বকাপের সব আসরে খেলা বাংলাদেশকে টপকে নামিবিয়া এখন আইসিসি পূর্ণ সদস্য দলের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি জয়ের মালিক। আইসিসি পূর্ণ সদস্য দলের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের জয় মাত্র একটি। আর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে নামা নামিবিয়ার জয় এখন দুটি।
২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে আর কোনো জয়ের দেখা পায়নি লাল-সবুজের দল। ২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্যের তকমা পায় আয়ারল্যান্ড। গত বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই সেই আইরিশদের হারিয়ে দেয় নামিবিয়া। গতকাল পেল দ্বিতীয় জয়। বাংলাদেশ কি পারবে এই রেকর্ডে ফের নামিবিয়াকে ধরে ফেলতে?
