বেনজেমার হাতেই উঠলো ব্যালন ডি’অর
রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকারের হাতে ব্যালন ডি’অরের পুরস্কার তুলে দেন আরেক ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। যিনি ১৯৯৮ সালে ফ্রান্সের সবশেষ খেলোয়াড় হিসেবে জিতেছিলেন ব্যালন ডি’অর। তার দুই যুগ তথা ২৪ বছর পর করিম বেনজেমা জিতলেন মর্যাদাকর এই পুরস্কার।
বেনজেমা এর আগে ৯ বার ব্যালন ডি’অরের তালিকায় স্থান পেয়েও জিততে পারেননি এই পুরস্কার। অসাধারণ পারফরম্যান্স করে অবশেষে দশমবারে এসে জিতলেন অত্যন্ত মর্যাদার এই পুরস্কার।
অবশ্য ২০২১-২২ মৌসুমটি দুর্দান্ত কেটেছিল লস ব্লাঙ্কোস তারকার। রিয়ালের হয়ে ৪৬ ম্যাচে করেছিলেন ৪৪ গোল। তার অসাধারণ পারফরম্যান্সে ভর করে রিয়াল মাদ্রিদ লা লিগার শিরোপা জেতার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগের ১৪তম শিরোপাও শোকেসে তুলেছিল। তাতে অবধারিতভাবেই বর্ষসেরার পুরস্কারটি জিতেন বেনজেমা।
এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন লিভারপুলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা বায়ার্ন মিউনিখের সেনেগালের ফুটবলার সাদিও মানেকে। আর তৃতীয় হয়েছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন।
বেনজেমার আগে গেল বছর এই পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি। অবশ্য আগের ১৩ বারের মধ্যে ১২ বারই ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি (৭ বার) ও ক্রিস্টিয়ানো রোনালদো (৫ বার)। অবশ্য এবার মেসি ব্যালন ডি’অরের তালিকায়ই স্থান পাননি। আর রোনালদো ছিলেন তালিকার ২০তম অবস্থানে।
এ নিয়ে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের ঝুলিতেই গেল ১২টি ব্যালন ডি’অর। করিম বেনজেমার আগে রিয়ালের কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো, রেমন্ড কোপা, লুইস ফিগো, রোনাল্ডো নাজারিও, ফাবিও কান্নাভারো, ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ জিতেছিলেন ব্যালন ডি’অর।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনজেমার সমর্থক রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। যার সঙ্গে ১৪ বছর আগে লিয়নে দেখা হয়েছিল বেনজেমার। এরপর রিয়ালে নিয়ে এসেছিলেন তাকে।
১৯৫৬ সালের পর বেনজেমা হচ্ছেন সবচেয়ে বেশি বয়সী ফুটবলার যিনি ৩৪ বছর বয়সে লোভনীয় এই পুরস্কার জিতলেন। তার আগে ১৯৫৬ সালে স্টানলি ম্যাথিউস ৪১ বছর বয়সে জিতেছিলেন ব্যালন ডি’অর।
এছাড়া আরেক রিয়াল তারকা থিবাউট কোর্তোয়া হয়েছেন বর্ষসেরা গোলরক্ষক (ইয়াসিন ট্রফি)। বর্ষসেরা স্ট্রাইকার তথা গার্ড মুলার ট্রফি জিতেছেন রবার্ত লেভানডোফস্কি। বার্সেলোনার আলেক্সিয়া পুতেলাস নারী বিভাগে ব্যালন ডি’অর জিতেছেন তথা বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন। বর্ষসেরা ক্লাবের পুরস্কার জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
