| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নেইমারের বিচার শুরু, আছে বিশ্ব কাপ নিয়ে শংকা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৮ ০৯:৪০:৪৩
নেইমারের বিচার শুরু, আছে বিশ্ব কাপ নিয়ে শংকা

সোমবার সকালেই একটি প্রাইভেট ফ্লাইটে করে প্যারিস থেকে স্পেনে আসেন নেইমার। যদিও অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার বিষয়ে কোনো বাধ্য-বাধকতা ছিল না। আদালতে হাজির হওয়ার পর ২ ঘণ্টা সেখানে অবস্থান করেন তিনি এবং এরপর সেখান থেকে ছুটি নিয়ে বের হয়ে যান। শুক্রবার তার পুনরায় সাক্ষ্য দেয়ার কথা রয়েছ।

শুধু নেইমারই নন, তার সঙ্গে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে তার বাবা-মা ও দুই ক্লাবের (বার্সা-সান্তোস) প্রতিনিধি, বার্সার তৎকালীন দুই সভাপতি হোসে মারিয়া বার্তেম্যু এবং সান্দ্রো রোসেল, সান্তোসের তখনকার সভাপতি ওদিলিও রদ্রিগেজকেও।

সকাল ১০টায় বিচার কাজ শুরু হওয়ার পূর্বে নেইমার, তার পিতাকে কোর্ট প্রাঙ্গণে সান্দ্রো রোসেলের সাথে কথা বলতে ও হাসিঠাট্টা করতে দেখা যায়। তারা কালো স্যুট পরে কোর্টে হাজির হন। কোর্টের বেঞ্চে বসা নেইমারকে মাঝে মাঝে চিন্তিত হয়ে নিচের দিকে তাকিয়ে থাকতেও দেখা যায়।

মামলাকারী ইনভেস্টমেন্ট কোম্পানি ডিআইএসের মূল অভিযোগ হলো, নেইমার যখন সান্তোসে ছিলেন তখন তার স্বত্বের ৪০ শতাংশের মালিক তারা। কিন্তু বার্সেলোনায় আসার সময় নেইমারের স্বত্বের মালিকানার সেই ৪০ ভাগের সঠিক অর্থ পায়নি ডিআইএস। কারণ, নেইমারের ট্রান্সফারের সঠিক অর্থমূল্য কখনোই প্রকাশ করা হয়নি।

কাতার বিশ্বকাপে ব্রাজিল দলের মূল সদস্য নেইমার। বিশ্বকাপের আগে এই ট্রায়াল এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ব্রাজিলিয়ান তারকা। যদিও ২০১৭ সালে একবার তার আবেদন খারিজ করেন স্প্যানিশ হাইকোর্ট। এরপরই এই অভিযোগ সম্পর্কে ট্রায়াল আয়োজনের কথা ঘোষণা করেন আদালত।

নেইমারের আইনজীবী বেকার ম্যাকেঞ্জি রয়টার্সকে জানান, তারা স্প্যানিশ আদালতের কাছে আবেদন জানাবেন, নেইমারের পরিবারের প্রতি পরিচালিত এই মামলায় যথেষ্ট প্রমাণাদির অভাব রয়েছে।

আর স্পেনের সরকার পক্ষের আইনজীবিরা চাচ্ছে, নেইমারের দুই বছরের জেল এবং সঙ্গে ১০ মিলিয়ন ইউরোর আর্থিক জরিমানা। সে সঙ্গে বার্সার সাবেক সভাপতি সান্দ্রো রোসেলের ৫ বছরের কারাদণ্ড এবং ১৪৯ মিলিয়ন ইউরো জরিমানা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...