| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজকে বধ করে স্কটল্যান্ডের ইতিহাস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৭ ১৬:৪৯:০৫
ওয়েস্ট ইন্ডিজকে বধ করে স্কটল্যান্ডের ইতিহাস

স্কটিসদের দেওয়া ১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১১৮ রানে। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেছেন জেসন হোল্ডার। এছাড়া কাইল মেয়ার্স ২০ ও ব্রেন্ডন কিং ১৭ রান করেন। ৪ ওভারে মাত্র ১২ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন স্কটল্যান্ডের মার্ক ওয়াট। দুটি করে শিকার ব্যাড হোয়েল ও মাইকেল লিসকের।

এর আগে, টসে জিতে ফিল্ডিং নেয় উইন্ডিজ। জর্জ মানসির অর্ধশত রানে ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৫৫ রান করেন মাইকেল জোনস ও জর্জ মানসি। তিনে নামা ম্যাথিউ ক্রস ফিরেন মাত্র তিন রান করে। দ্বাদশ ওভারে দলীয় ৮৬ রানে ফেরেন অধিনায়ক রিচি বেরিংটনও (১৬)। তবে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ওপেনার মানসি। শেষ পর্যন্ত খেলে এই বাঁহাতি অপরাজিত থাকেন ৫৩ বলে ৬৬ রানে। কোনো ছক্কা না থাকলেও মানসি হাঁকান ৯টি চার।

মানসিকে দারুণ সঙ্গ দেন কালাম ম্যাকলয়েড ও ক্রিস গ্রিভস। ম্যাকলয়েড ১৪ বলে ২৩ ও গ্রিভস ১১ বলে ১৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার ও আলজারি জোসেফ দুটি করে উইকেট নেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...