| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

রোহিতদের সতর্ক করলেন ভারতীয় এই তারকা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৭ ০৯:৪০:৩৪
রোহিতদের সতর্ক করলেন ভারতীয় এই তারকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত। এরপর ছয় আসর গেলেও শিরোপার স্বাদ পায়নি তারা। ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জয় হয়ে আছে বৈশ্বিক আসরে সর্বশেষ সাফল্য।

সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর কিছু ক্ষেত্রে সতর্ক করলেন ভারতকে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে ভারতের। গত বছর সংযুক্ত আরব আমিরাতে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটের লজ্জাজনক হারে শুরু হয় ভারতের বিশ্বকাপ যাত্রা। এবারও তাদের বিপক্ষে প্রথম ম্যাচ। প্রথম ম্যাচটাই বিশ্বকাপে ভারতের গতিপথ নির্ধারণ করে দেবে বলে গম্ভীরের ধারণা।

শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হোঁচট খেয়েছে এশিয়া কাপজয়ী শ্রীলঙ্কা। এরপরও শ্রীলঙ্কাকে বাতিলের খাতায় ফেলে দেওয়া যাচ্ছে না। সুপার টুয়েলভে উঠতে পারলে ভারতের সঙ্গে একই গ্রুপে পড়বে তারা। গৌতম গম্ভীর সতর্ক করলেন সেই ব্যাপারে। একই সঙ্গে রোহিতের অধিনায়কত্বের প্রতি আস্থার কথা জানালেন গম্ভীর।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, পাকিস্তানের পাশাপাশি ভারতকেও ভাবা হচ্ছে আসরের অন্যতম ফেভারিট। ২৩ অক্টোবর মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। শুরু হবে বিশ্বকাপ অভিযান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...