লজ্জা জনক হারের পর আরও দুঃসংবাদ পেলো শ্রীলংকা
বিশ্বকাপের মঞ্চে অঘটনের শিকার হওয়ার দিনে আরেকটি দুঃসংবাদ পেয়েছে লঙ্কানরা। দলটির বিশ্বকাপ স্কোয়াডে থাকা বাঁহাতি পেসার দিলশান মাধুশানাকা চোটের জন্য পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন।
ইতোমধ্যে আইসিসির অনুমতি সাপেক্ষে নতুন পেসার হিসেবে দলে বিনুরা ফার্নান্দোকে দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে শ্রীলঙ্কা। আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাধুশানাকা চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। তার জায়গায় বিশ্বকাপের টেকনিক্যাল কমিটির অনুমতি সাপেক্ষে বিনুরা ফার্নান্দোকে সুযোগ দেওয়া হচ্ছে।’
