| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মৌসুমের প্রথম এল ক্লাসিকো আজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৬ ১৬:৩১:৪৩
মৌসুমের প্রথম এল ক্লাসিকো আজ

দুই দল সমান পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানে এগিয়ে আছে বার্সা, আছে লা লিগার শীর্ষে। ফলে আজকের ম্যাচটায় রিয়ালের সামনে থাকছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হারিয়ে শীর্ষে ফেরার হাতছানি।

অন্যদিকে শীর্ষস্থান মজবুত করতে রিয়ালকে হারাতে মরিয়া বার্সেলোনা।প্রত্যেককেই স্কোয়াড সাজাতে ভাবতে হচ্ছে ইনজুরির নিয়ে।

রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু হবে আজ রোববার (১৬ অক্টোবর) রাত সোয়া আটটায়। মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে খুব একটা স্বস্তিতে নেই বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের হতাশা জাভিকে ভাবালেও লিগের ম্যাচ বলেই আত্মবিশ্বাস পাচ্ছেন তিনি। লিগে আট ম্যাচে ২০ গোল করার পাশাপাশি বার্সার জালে বল জড়িয়েছে মাত্র একবার। পাশাপাশি স্বস্তির খবর, চোট থেকে এ ম্যাচে ফিরছেন রক্ষণভাগের খেলোয়াড় জুলস কুন্দে। বার্সেলোনাকে জয়ের পথ দেখাতে পারেন লিগে আট ম্যাচে ৯ গোল করা পোলিশ ফরোয়ার্ড রবার্ত লেভানদোভস্কি। প্রথমবার তিনি খেলতে নামবেন মর্যাদার এই লড়াইয়ে। স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে লেভানদোভস্কি দুর্দান্ত ফর্মে।গোলবারের নিচে থিবো কর্তোয়ার অনুপস্থিতি পিছিয়ে দিচ্ছে রিয়ালকে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেবায়োস, রুডিগারকেও পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। তাই কিছুটা হলেও পিছিয়ে থাকবে লস ব্ল্যাঙ্কোসরা। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মাথায় আঘাত পেয়েও এই ম্যাচের জন্য প্রস্তুত রুডিগার। রিয়ালের আক্রমণভাগের নেতৃত্বে থাকবে পাঁচ ম্যাচে তিন গোল করা করিম বেনজেমা।

এল ক্লাসিকোর ময়দানে রিয়াল মাদ্রিদের আধিপত্যে এখনো ভাগ বসাতে পারেনি বার্সেলোনা। শিরোপা সংখ্যার মতো হেড টু হেডেও পিছিয়ে কাতালানরা। প্রতিযোগিতামূলক ম্যাচে রিয়ালের ১০০ জয়ের বিপরীতে বার্সেলোনার জয় ৯৭টি। তবে সবশেষ ম্যাচে মাদ্রিদিস্তাদের হালি গোলের লজ্জা দিয়ে গিয়েছিলো কাতালানরা। এবারের মঞ্চটা তাই প্রতিশোধের। লড়াইটা মর্যাদার। যেখানে আপোষ করে না কেউই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...