| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আমিরের যে রেকর্ড ভেঙে দিলেন আরব আমিরাতের খেলোয়াড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৬ ১৫:৪৬:৪০
আমিরের যে রেকর্ড ভেঙে দিলেন আরব আমিরাতের খেলোয়াড়

এবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে আমিরের সেই রেকর্ড ভেঙে দিলেন সংযুক্ত আরব আমিরাতের স্পিন অলরাউন্ডার আয়ান আফজাল খান। নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার সাথে সাথেই এই রেকর্ড নিজের করে নিজের আয়ান। এ সময় তার বয়স ১৬ বছর ৩৩৫ দিন।

২০০৫ সালে ভারতের গোয়ায় জন্ম নেয়া আয়ান মাত্র দুই বছর বয়সেই পরিবারের সাথে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে চলে যান। বয়স যখন পাঁচ বছর, তখন আয়ান তার বাবার হাত ধরে ক্রিকেটের হাতেখড়ি হয়। এরপর সংযুক্ত আরব আমিরাতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মেন্স করে সকলের নজরে আসেন।

দারুণ প্রতিভাবান আয়ানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গত সেপ্টেম্বর মাসে। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজে বাঁ-হাতি এই স্লো অর্থোডক্স স্পিনার নিয়েছেন তিন উইকেট। প্রথম ম্যাচে তিন ওভার বোলিং করে রান দিয়েছেন মাত্র ১৬। ব্যাট হাতে এক ইনিংসে সুযোগ পেয়ে খেলেছেন ১৭ বলে ২৫ রানের ইনিংস।

তবে আয়ান ক্রিকেট অনুসারীদের নজর কেড়েছিলেন চলতি বছরের শুরুর দিকেই। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের প্লেট পর্বের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল তার। ফাইনালে যাওয়ার পথে ওয়েস্ট ইন্ডিজ যুব দলের বিপক্ষে আমিরাতের যুবাদের জয়ের দিন ৯৩ রানের দারুণ ইনিংস খেলেন আয়ান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...