| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আজ নামিবিয়ার জন্য এক ঐতিহাসিক দিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৬ ১৫:৪৫:১২
আজ নামিবিয়ার জন্য এক ঐতিহাসিক দিন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সহযোগী দেশ হিসেবে তৃতীয় সর্বোচ্চ ৫৫ রানে পূর্ণ সদস্যকে হারালো নামিবিয়া। রোববার জিলংয়ের কারদিনিয়া পার্কে গড়লো ইতিহাস। ম্যাচ শেষে অধিনায়ক জেরহার্ড এরাসমাস বলেছেন, ‘এটা অসাধারণ এক সফর, গত বছর আমাদের জন্য ছিল রোমাঞ্চকর এবং এখন আমরা একটি দুর্দান্ত জয়ে আরও উপরে। আমাদের জন্য এটা ঐতিহাসিক একটি দিন।’

পুরো কৃতিত্ব প্রধান কোচ পিয়েরে ডি ব্রুইনাকে দিলেন নামিবিয়া অধিনায়ক, ‘টুর্নামেন্টের বাকি সময়ে আমাদের আরও অনেক কাজ করার বাকি। তিনি (পিয়েরে ডি ব্রুইনা) ২০১৯ সালে আমাদের নিয়ে পুরো দলকে বদলে দিয়েছেন। তিনি এই দলে একটি সংস্কৃতি এনে দিয়েছেন। একটি হলো জয়ের সংস্কৃতি, অন্যটি একসঙ্গে লেগে থাকার।’

প্রধান কোচের তৎপরতার ফসল এই জয় বললেন এরাসমাস, ‘আমাদের দলের সীমাবদ্ধতা নিয়ে তিনি যেভাবে গত তিন বছর আমাদের চালিয়েছেন সেটা অন্য কেউ করতে পারতো বলে আমার মনে হয় না। তার ওই প্রচেষ্টারই পুরস্কার আজকের এমন দিন।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে পূর্ণ সদস্যকে সবচেয়ে বেশিবার (আয়ারল্যান্ড ২০২১, শ্রীলঙ্কা ২০২২) হারানোর তালিকায় বাংলাদেশ ও জিম্বাবুয়েকে পেছনে ফেললো নামিবিয়া।

ইনিংস সেরা ৪৪ রান করার পর ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় জ্যান ফ্রাইলিংক বলেছেন, ‘আমি এই মুহূর্তে ভাষা খুঁজে পাচ্ছি না কিছু বলার। আমরা যা করার কথা ভেবেছিলাম আমরা সেটই অর্জন করলাম। আমি এই মুহূর্তে খুবই রোমাঞ্চিত। জেজে আসার পর কয়েকটা বাউন্ডারি মেরে আমার ওপর থেকে চাপ নামিয়ে নিয়েছিল, এরপর আমি ও সে দলীয় স্কোর প্রতিদ্বন্দ্বিতামূলক জায়গায় নিলাম। (বোলিং নিয়ে) আমরা আমাদের পরিকল্পনায় লেগে ছিলাম, ভালো লেংথে বল করার পাশাপাশি চাইছিলাম তারা ভুল করুক।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...