| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের শেষ ম্যাচে ফিরছেন মুশফিক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৬ ১৫:৪৩:২০
তামিমের শেষ ম্যাচে ফিরছেন মুশফিক

এরপর দুয়েকদিন বিশ্রাম নিয়ে নিজের ব্যাটিং নিয়ে আলাদা কাজ করবেন তামিম। তার ক্লাস নেবেন শৈশবগুরু নাজমুল আবেদীন ফাহিম। শুক্রবার নিজেদের বিভাগীয় দল রাজশাহীতে যোগ দিয়েছেন মুশফিক। দুই দিন অনুশীলনও করেছেন। রাজশাহীর কোচ গোলাম মোর্তজা রাইজিংবিডিকে বলেছেন, ‘মুশফিককে রোববার থেকে আমরা পাচ্ছি। দুদিন হলো অনুশীলন করছে। সব ভালোভাবে এগোচ্ছে। ফিট আছে। বেশ ভালো অনুশীলনও করেছে।’ জাতীয় লিগের প্রথম রাউন্ডের ম্যাচে বরিশালের বিপক্ষে ড্র করেছিল রাজশাহী বিভাগ। দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ঢাকা মেট্রো। মিরপুর শের-ই-বাংলায় চট্টগ্রাম বিভাগ খেলবে রংপুরের বিপক্ষে।

প্রথম রাউন্ডে নিষ্প্রভ ছিল তামিমের ব্যাট। সিলেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৩১ ও দ্বিতীয় ইনিংসে ২০ রানে আউট হন। লিগে নিজের শেষ ম্যাচে রানের দেখা পান কি না সেটাই দেখার।

এদিকে দ্বিতীয় রাউন্ড দিয়ে মাঠে ফিরছেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরে নির্বাচিত হওয়া ক্রিকেটাররা। মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, সাইফ হাসানদের তামিলনাড়ুতে খেলতে যাওয়ার কথা। কিন্তু ভিসা জটিলতায় তাদের সফর আপাতত স্থগিত। ফলে যার যার বিভাগীয় দলের হয়ে মাঠে নামবেন তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...