| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দেশে ফিরে যে গোপন তথ্য দিলেন সাইফুদ্দিন সাব্বির

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৬ ১৪:২০:১৫
দেশে ফিরে যে গোপন তথ্য দিলেন সাইফুদ্দিন সাব্বির

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে গত ৩০ সেপ্টেম্বর জাতীয় দলের সঙ্গে দেশ ছেড়েছিলেন সাইফ ও সাব্বির। কিন্তু শুধু ত্রিদেশীয় সিরিজ খেলে ১৫ দিনের মধ্যেই তাদের ফিরে আসতে হলো দেশে।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার রাত ১০টা ৪০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

বিশ্বকাপ শুরুর একদিন আগে শুক্রবার সাব্বির ও সাইফকে বাদ দিয়ে সৌম্য সরকার ও শরিফুল ইসলামকে দলে যোগ করে বাংলাদেশ।

আরব আমিরাতে গত মাসের সবশেষ এশিয়া কাপ দিয়ে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরেছিলেন সাব্বির। উদ্বোধনী জুটির সমস্যা সমাধানে মেকশিফট ওপেনার হিসেবে খেলানো হয় তাকে। সেখানে চার ম্যাচে মাত্র ৮৬.১১ স্ট্রাইক রেটে ৩১ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাদ পড়া সাইফও দলে ফেরেন এশিয়া কাপ দিয়ে। এরপর পাঁচ ম্যাচে সুযোগ পেয়ে বল হাতে ওভার প্রতি ১০.৮৭ রান খরচ করে মাত্র তিন উইকেট নিতে পারেন তিনি। এই পাঁচ ম্যাচের তিন ইনিংসে ব্যাটিংয়ে নেমে ছয় বল খেলে করেন ৪ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...