| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এই মাত্র শেষ হলো টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ, জেনেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৬ ১৩:২৬:৪০
এই মাত্র শেষ হলো টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ, জেনেনিন ফলাফল

সজিতে নামিবিয়াকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরুতে কয়েকটি উইকেট হারালেও শেষের দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আফ্রিকান দেশটি। মাঝারি মানের ৪/৫টি ইনিংসেই ৬ উইকেট হারিয়ে ১৬৩ রানের সংগ্রহ পেয়ে যায় তারা।

লড়াইয়ের শুরুতেই পার্থক্যটা স্পষ্ট হয়ে উঠলো। লঙ্কান বোলিংয়ের সামনে তেড়েফুঁড়ে ব্যাট করার চেষ্টা নামিবিয়ার। কিন্তু অভিজ্ঞ লঙ্কান ক্রিকেটাররা তাদের স্কোর করার পথ রূদ্ধ করে দেয়ার পাশাপাশি দ্রুত উইকেটও তুলে নিচ্ছে।

ইনিংসের দ্বিতীয় ওভারেই শ্রীলঙ্কাকে ব্রেক থ্রু এনে দিলেন দুষ্মন্তে চামিরা। ৬ বলে ৩ রান করে প্রমোদ মধুশানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মাইকেল ফন লিংগেন।

পরের ওভারের একেবারে শেষ বলটি ছিল গুড লেন্থের। ব্যাটার ডিভান লা কুক বলটিকে ডিফেন্স করতে গিয়ে ব্যাটের উপরের কানায় লাগিয়ে দেন। বল উঠে যায় উপরে এবং দাসুন শানাকা ক্যাচটি তালুবন্দী করে নেন। ১৬ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট।

নিয়মিত বিরতিতে উইকেট পড়তে শুরু করেছে নামিবিয়ার। ৫ম ওভারে গিয়ে তাদের তৃতীয় উইকেটের পতন ঘটান চামিকা করুনারত্নে। তবে নিকোল লফটি ইটনের এই উইকেটটি নেয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান উইকেটরক্ষক কুশল মেন্ডিসের। বাঁ-হাতে অসাধারণ একটি ক্যাচ ধরেন তিনি উইকেটের পেছনে ঝাঁপিয়ে পড়ে।

১২ বলে ২০ রান করে আউট হন নিকোল লফটি ইটন। ১টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারও ছিল তার ব্যাটে।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলংকা ১৯ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করেন। নামিবিয়া ৫৫ রানে জয় পেল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...