| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জঘন্য পারফরম্যান্সের পর সাইফুদ্দিনের দলে থাকা নিয়ে চারদিকে শুরু হয়েছে তিব্র সমালোচনা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৪ ২১:৪৩:৪০
জঘন্য পারফরম্যান্সের পর সাইফুদ্দিনের দলে থাকা নিয়ে চারদিকে শুরু হয়েছে তিব্র সমালোচনা

কিন্তু শেষ রক্ষা হয়নি। ক্রাইস্টচার্চে দারুণ লড়াইয়ের পরও পাকিস্তানের কাছে শেষ ওভারে হেরে গেছে সাকিব আল হাসানের দল। পাকিস্তান জিতেছে ৭ উইকেট আর ১ বল হাতে রেখে।

অথচ ফলটা অন্যরকম হতে পারতো। যদি বাংলাদেশ ছোট ছোট ভুল না করতো। আলাদা করে বলতে হয় মোহাম্মদ সাইফউদ্দিনের কথা। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ড্রপ, লাগামহীন বোলিং-সবমিলিয়ে বাংলাদেশের হারে ‘খলনায়ক’ এই অলরাউন্ডার।

বাংলাদেশের পুঁজি ছিল ১৭৩ রানের। দারুণ ব্যাটিংয়ে জোড়া ফিফটি হাঁকান লিটন দাস আর সাকিব আল হাসান। তারা যেভাবে ব্যাট করছিলেন, তাতে স্কোরটা ১৯০ এর আশেপাশে থাকার সম্ভাবনা ছিল।

কিন্তু দুই সেট ব্যাটার আউট হওয়ার পর সেটা হয়নি। এমনকি গুরুত্বপূর্ণ শেষ ওভারে উইকেট হাতে রেখেও মাত্র ৩ রান তুলতে পারে টাইগাররা।

ব্যাটিংয়ের সেই আফসোস প্রায় ভুলিয়ে দিচ্ছিলেন বোলাররা। পাকিস্তান রান তাড়ায় নেমে প্রথম ১০ ওভারে উইকেট না হারালেও ছিল ভীষণ অস্বস্তিতে। তাসকিন-শরিফুল-হাসান মাহমুদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ১০ ওভারে তাদের দরকার পড়ে ১০১ রান। বেশ কঠিনই ছিল।

এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে রানের চাপে ক্যাচ তুলে দিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। কিন্তু ফাইন লেগে একদম সহজ ক্যাচ ফেলে দেন সাইফউদ্দিন। সেখানেই শেষ হলে কথা ছিল।

পরের ওভারে বল হাতে নিয়ে বলতে গেলে ম্যাচটা পাকিস্তানের হাতে তুলে দেন এই অলরাউন্ডার। ওভারে একটি 'নো'সহ ১৯ রান খরচা করেন সাইফউদ্দিন। পাকিস্তান বাঁচে হাঁফ ছেড়ে।

এই সাইফউদ্দিন ম্যাচে ৩.৫ ওভার বল করে খরচ করেছেন ৫৩ রান। উইকেট পাননি একটিও। যার ক্যাচ ছেড়েছেন, সেই রিজওয়ান ৫৬ বলে ৪ বাউন্ডারিতে ৬৯ রানের ইনিংস খেলে ম্যাচ বের করে নিয়েছেন। এমন পারফরম্যান্সের পর বিশ্বকাপ দলে কি থাকবেন সাইফউদ্দিন?

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...