| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হাজার কোটি টাকা হারানোর মুখে বিসিসিআই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৪ ১৯:২০:৪৬
হাজার কোটি টাকা হারানোর মুখে বিসিসিআই

আইসিসির ওপর ভারত সরকার কর্তৃক আরোপিত ট্যাক্সের ফলে বিশাল এই ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। এতে করে আইসিসির কেন্দ্রীয় রাজস্ব পুল থেকে বিসিসিআই ৫৮ থেকে ১১৬ মিলিয়ন মার্কিন ডলার হারাতে পারে।বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১১ হাজার ৭৮ কোটি টাকা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোতে বিসিসিআইয়ের পাঠানো এক চিঠির বরাতে এ তথ্য জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। এতে আনুমানিক আর্থিক ক্ষতির একটি রূপরেখা দিয়েছে বিসিসিআই।

ওই চিঠিতে জানানো হয়েছে, আপনাদের জানানো যাচ্ছে যে আইসিসির প্রাপ্য অর্থ থেকে আমাদের কর দিতে হবে, ফলে আইসিসির থেকে পাওয়া আয়ের অংশে কমবেশি হতে পারে।

তবে ভারত ক্রিকেটের জন্য এই কর ছাড় বরাবরই একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। এর আগেও ২০১৬ সালেও আইসিসি প্রায় ২৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার কেটে নিয়েছিল। কারণ, ভারত সরকার ওই সময় আইসিসির যেকোনো ইভেন্ট আয়োজনের জন্য ১০ দশমিক ৯২ শতাংশ চার্জ করেছিল।

২০১৪ সালে আইসিসি ও বিসিসিআইয়ের চুক্তি অনুযায়ী, ভারত ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ইভেন্ট আয়োজনের দায়িত্ব পায়।

তবে ভারত সরকার ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে ২১ দশমিক ৮৪ শতাংশ কর কেটে নেওয়ার কথা বলছে। আর এটা হলে বিশাল এই ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। এতে প্রায় ১১৬ দশমিক ৪৭ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। করের হার ১০ দশমিক ৯২ শতাংশ হলে ক্ষতির পরিমাণ হবে ৫৮ দশমিক ২৩ মিলিয়ন মার্কিন ডলার। এ ক্ষেত্রে বিসিসিআইয়ের আয় হবে ৪০৫ মিলিয়ন মার্কিন ডলার। যা বোর্ডের আয়ে বেশ বড় প্রভাব ফেলবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...