| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ছাড়ার সাথে সাথেই অস্ট্রেলিয়া বনাম নিউ জিল্যান্ড ম্যাচের সব টিকিট শেষ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৪ ১২:১০:৩৬
ছাড়ার সাথে সাথেই অস্ট্রেলিয়া বনাম নিউ জিল্যান্ড ম্যাচের সব টিকিট শেষ

স্বাগতিক অস্ট্রেলিয়া সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গ্যালারি ভর্তি দর্শকের সামনে বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশন শুরু করবে। আগামী ২২ অক্টোবর কেন উইলিয়ামসনের নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে তারা।

অস্ট্রেলিয়ায় প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে এরই মধ্যে ভক্তদের পকেটে গেছে ৬ লাখের বেশি টিকিট। প্রতিযোগিতার দ্বিতীয় দিন এমসিজিতে হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের টিকিট তো চোখের নিমিষেই শেষ হয়ে যায়। এমনকি দুই মাস আগে ছাড়া স্ট্যান্ডিং টিকিটও ১০ মিনিটের মধ্যে বিক্রি হয়ে গিয়েছিল।

আগামী ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ও ভারত বনাম ‘এ’ গ্রুপ রানার্সআপের মধ্যেকার ডাবল হেডারেরও টিকিট শেষ। এসসিজিতে হবে দুটি ম্যাচ। আগামী রোববার জিলংয়ের কারদিনিয়া পার্ক স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও নামিবিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। এই ম্যাচের কিছু টিকিট এখনও আছে।

এছাড়া বেশিরভাগ ম্যাচেরই টিকিট এখনও পাওয়া যাবে। সব ধরনের দর্শককে টানতে প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভের ম্যাচগুলোর জন্য ২ থেকে ১৬ বছর বয়সীদের জন্য টিকিটের দাম ধরা হয়েছে সর্বনিম্ন ৫ ডলার এবং প্রাপ্তবয়স্কদের জন্য ২০ ডলার থেকে শুরু।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...