| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতীয় তারকা শুভমান গিল মজেছেন এক বলি সুন্দরীর প্রেমে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৪ ১২:০৫:৫১
ভারতীয় তারকা শুভমান গিল মজেছেন এক বলি সুন্দরীর প্রেমে

‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখানোর পর থেকে একাধিকবার তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। সুশান্ত সিং রাজপুত ও কার্তিক আরিয়ানের সঙ্গে সারার নাম জড়িয়ে অনেক কানাঘুষাও হয়েছে।

সম্প্রতি গুঞ্জন চাউর হয়েছে, ভারতের জাতীয় দলের ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সারা আলী খান। কিছুদিন আগে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় তাদের একসঙ্গে ডিনার করতে দেখা যায়। ফের একটি হোটেলে একসঙ্গে ফ্রেমবন্দি হলেন এই যুগল। যার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১২ অক্টোবর দিল্লির একটি হোটেল থেকে একসঙ্গে বের হতে দেখা যায় সারা আলী খান ও শুভমান গিলকে। এদিন দু’জনকে ক্যাজুয়াল লুকে দেখা যায়। তা ছাড়াও দিল্লি থেকে একই ফ্লাইটে মুম্বাই ফিরেন তারা। যার ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের দাবি— প্রেম করছেন সারা-শুভমান।

সারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আতরাঙ্গি রে’। লক্ষ্মণ উতেকারের নাম ঠিক না হওয়ায় একটি সিনেমার কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। এতে তার সঙ্গে রয়েছেন ভিকি কৌশল। বিক্রান্ত ম্যাসির সঙ্গে ‘গ্যাসলাইট’ সিনেমায় পর্দায় হাজির হবেন সারা। এছাড়া করন জোহরের দুই সিনেমায় দেখা যাবে তাকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...