| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ান রাজ্য দলের কাছে হেরে গেল ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৩ ১৯:২০:২০
অস্ট্রেলিয়ান রাজ্য দলের কাছে হেরে গেল ভারত

অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে মাটিতে গিয়ে বিশ্বকাপের আগে রোহিত-রাহুলদের জন্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সাথে ম্যাচের আয়োজন করেছিল বিসিসিআই। প্রথম ম্যাচে ভারত ১৩ রানে হারালেও দ্বিতীয় ম্যাচে এসে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কাছে ৩৬ রানে হেরে বসে।

টস হেরে ব্যাট করতে নেমে ডার্সি শর্ট ও নিক হবসনের ঝড়ো অর্ধশতকে ১৬৮ রানের লড়াকু পুঁজি পায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন ৩ উইকেট নেন। জবাব দিতে নেমে দুই ভারতীয় ওপেনার রাহুল-প্যান্ত ধীরগতিতে শুরু করেন।

দলীয় ২১ রানে পান্ত ও সপ্তম ওভারে ৩৩ রানে দীপক হুডা আউট হলে চাপে পড়ে যায় ভারত। এরপর হার্দিক পান্ডিয়া আর লোকেশ রাহুল রানের গতি কিছুটা বাড়ালেও দলীয় ৫৮ রানে পান্ডিয়া বিদায় নেন। একদিক থেকে অধিনায়ক রাহুল ৫৫ বলে ৯ চার ও ২ ছয়ে ৭৪ রানের দারুণ ইনিংস খেললেও অপরপ্রান্তের ব্যাটাররা ছিলো আসা যাওয়ার মিছিলে।

এতে ভারতের স্কোর ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রানে থেমে যায়। ভারতের হয়ে লোকেশ রাহুল আর হার্দিক পান্ডিয়া বাদে বাকি সব ব্যাটারের স্ট্রাইকারেট ছিলো ৮০ এর নিচে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ল্যান্স মরিস, ম্যাথু কেলি আর হামিশ ম্যাকেন্জি ২ টি করে উইকেট নেন।

ক্রিকেট বোদ্ধাদের চোখে এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট ভারতের এমন হার বিশ্বকাপের আগে অশনিসংকেতই বটে। ভুল থেকে যদি রোহিত শর্মারা শিক্ষা না নেন তবে বলাই যায়, বিশ্বকাপে ভারতীয় সমর্থকদের জন্য চরম হতাশা অপেক্ষা করছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...