ওপেনারদের ভরাডুবির শেষ কোথায়
ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে ফিরতি ম্যাচে আরও একবার ব্যর্থ বাংলাদেশের উদ্বোধনী জুটি। এই ম্যাচে ইনিংস সূচনা করতে নামানো হয়েছে নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারকে। চলতি সিরিজে বাংলাদেশের চতুর্থ ভিন্ন উদ্বোধনী জুটি এটি।
মোহাম্মদ নাসিম ও মোহাম্মদ হাসনাইনের গতির সঙ্গে সুইংয়ের মিশেলে কঠিন পরীক্ষায় পড়ে মাত্র ৭ রানেই ভেঙেছে এই জুটি। নাসিমের প্রথম ওভারে কোনো জবাবই খুঁজে পাননি শান্ত। প্রথম বল ওয়াইডের পর ডট খেলেছেন পুরো ওভার। সে তুলনায় হাসনাইনের প্রথম বলেই কভারের ওপর দিয়ে খেলে আত্মবিশ্বাসের জানান দিয়েছিলেন সৌম্য।
কিন্তু টিকতে পারেননি। নাসিমের করা দ্বিতীয় ওভারের প্রথম বল জায়গা বানিয়ে মিড-অনের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন সৌম্য। ব্যাটে-বলে হয়নি। ধরা পড়ে যান ত্রিশ গজ বৃত্তের অনেক ভেতরে। উইকেটে সংক্ষিপ্ত স্থায়িত্বকালে সৌম্য করতে পেরেছেন স্রেফ ৪ রান। শান্তও বেশিক্ষণ থাকেননি। ষষ্ঠ ওভারে ফেরেন ১৫ বলে ১২ রান।
অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ শুরুর আগে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। গত বিশ্বকাপের শুরু থেকে আসন্ন বিশ্বকাপের আগপর্যন্ত খেলা ২৭ ম্যাচে বাংলাদেশ খেলিয়েছে ১৫টি উদ্বোধনী জুটি, খেলেছেন ভিন্ন ১১ জন ব্যাটসম্যান। কিন্তু এই ২৭ ম্যাচে উদ্বোধনী জুটি ৩০ পেরিয়েছে মাত্র তিনবার, সর্বোচ্চ সংগ্রহ ৪০ রান।
এমনকি 'পরীক্ষা-নিরীক্ষা'র আভাস দিয়ে এই ত্রিদেশীয় সিরিজের চার ম্যাচে ভিন্ন চার জুটিও ব্যর্থ। এই চার ম্যাচে সর্বোচ্চ ২৫ রানের উদ্বোধনী জুটি ছিল পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে। সেদিন নেমেছিলেন মেহেদি হাসান মিরাজ ও সাব্বির রহমান। তবে সেই ম্যাচের পরই মেকশিফট ওপেনারদের থেকে বেরিয়ে আসে বাংলাদেশ।
পরের তিন ম্যাচে প্রথাগত টপঅর্ডার ব্যাটসম্যানদের দিয়ে চেষ্টা করেও সুফল মেলেনি। ডোনাল্ড বলছিলেন, উদ্বোধনী জুটির সঠিক কম্বিনেশন পাওয়ার কাছাকাছিই রয়েছেন ‘হেড কোচ’ শ্রীধরন শ্রীরাম। কিন্তু গত এক বছরে সব জুটিই যেখানে ব্যর্থ, সেখানে কাদের দিয়ে বিশ্বকাপে ইনিংস সূচনা করবে বাংলাদেশ সেটিই দেখার।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
