| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ জিতলো ইংল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১২ ২০:১০:৩৭
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ জিতলো ইংল্যান্ড

এদিন অবশ্য আগে ব্যাট করতে নেমে ৫৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিল ইংল্যান্ড। সেখান থেকে দাওয়িদ মালান ও মঈন আলী পঞ্চম উইকেটে ৯২ রানের জুটি গড়ে লড়াকু সংগ্রহের ভিত গড়ে দেন। মঈন আলী ৪টি চার ও ২ ছক্কায় ৪৪ রানে আউট হন ১৪৬ রানের মাথায়। এরপর ১৫৮ রানে ফেরেন স্যাম কারান। মারমুখী হয়ে ওঠা মালান ফেরেন শেষ ওভারের তৃতীয় বলে। দলীয় ১৭১ রানের মাথায় ৪৯ বলে ৭টি চার ও ৪ ছক্কায় ৮২ রানের ইনিংস খেলে যান তিনি। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে সফরকারীরা।

বল হাতে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়েনিস ৩টি ও অ্যাডাম জাম্পা ২টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ২২ রানেই অ্যারোন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। ৫১ রানের মাথায় ফেরেন গ্লেন ম্যাক্সওয়েলও। সেখান থেকে মিচেল মার্শ ও স্টয়েনিস ৪০ রানের জুটি গড়েন। ৯১ রানে স্টয়েনিস আউট হলে এই জুটি ভাঙে। এরপর ১১৪ রানে মার্শ ও ১৪৫ রানে টিম ডেভিড আউট হলে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানের বেশি করতে পারেনি অজিরা।

ব্যাট হাতে মার্শ ৩ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৪৫ ও ডেভিড ৫ চার ও ১ ছক্কায় ৪০ রান করেন।

বল হাতে ইংল্যান্ডের স্যাম কারান ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। ব্যাট হাতে ঝড় তোলা মালান হন ম্যাচসেরা

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...