খোশ মেজাজে সাকিবরা সমালোচনার ঝড় সমর্থন দিলেন মাশরাফি
সেই ছুটির দিনে দলের অধিনায়ক সাকিবসহ নিউজিল্যান্ডে ঘুরতে বেরোয় টাইগার ক্রিকেটাররা। ঘুরতে যাওয়া ক্রিকেটারদের একটি ছবি গতকাল (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। যেখানে সাকিবের সঙ্গে দেখা যায় তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং সৌম্য সরকারকে।
টানা দুই হারের পর ক্রিকেটারদের এমন ছবি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয় ক্রিকেটারদের। কেবল তাই নয়, অনেক গণমাধ্যম বিষয়টি নিয়ে সংবাদও প্রকাশ করে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার তো রীতিমতো টাইগার ক্রিকেটারদের আক্রমণ করেই সংবাদ প্রকাশ করে।
তবে দলের এমন অবস্থায় সাকিব ও তার সতীর্থরা পাশে পেয়েছেন তাদেরই অগ্রজ মাশরাফী বিন মোর্ত্তজাকে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী ক্রিকেটারদের সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক কমেন্টে জানিয়েছে, দলের এমন মুহূর্তেও সাকিব যদি ক্রিকেটারদের নিয়ে বের হয়ে থাকেন, তবে এরজন্য সাধুবাদ জানানো উচিত টাইগার অধিনায়ককে।
কেবল তাই নয় মাশরাফী আরও জানিয়েছেন, ক্রিকেট খেলাটা মনের সুস্থতার উপর নির্ভর করে বলে, নিজেরা ঘুরতে গেলে মানসিকভাবেও চাঙা থাকবেন ক্রিকেটাররা।
মাশরাফী নিজের সেই কমেন্টে লিখেন, ‘সবাই একসাথে কোথাও যদি ঘুরতে বা খেতে যায় সেটা এই সব মুহূর্তে আরও ভালো কাজ করে। যদি সাকিব এটা করে থাকে তাহলে ওকে আরও সাধুবাদ দেওয়া উচিত। সমস্যা আমাদের কারণ ঘরের ছেলে রেজাল্ট খারাপ করলে বই নিয়ে টেবিলে বসে থাকতে হবে আসলে সে পড়ছে কিনা সেটার খেয়াল নাই।
খেলাধুলা অনেকটাই মনের সুস্থতার উপর নির্ভর করে তার সেটা ঠিক করা সবার আগে জরুরী। ওদেরকে ওদের মতো করেই কাজ করতে দিলে ভালো, কারণ ওদের বিকল্পও শুধু ওরা।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
