ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে সকালে মাঠে নামছে বাংলাদেশ
নিউ জিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় শ্রীরাম বলেছেন, ‘সব সমর্থক ও মিডিয়াকে আমি অনুরোধ করছি, আমাদের পাশে থাকুন। এটা দেশের ব্যাপার, সবার আবেগের ব্যাপার। আমি নিশ্চিত করতে পারি, দেশের জন্য গৌরব বয়ে আনতে ছেলেরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছে। এই দলে আমাদের মূল্যবোধগুলোর একটি হলো বাংলাদেশকে গর্বিত করা ও সমর্থকদের জন্য জয় এনে দেওয়া।’
‘আমি চাই ধৈর্য ধরে রাখতে। মৌলিক একটা স্কোয়াড আমরা পেয়ে গেছি, যারা ভবিষ্যতে ভালো করবে। বিশ্বকাপের অপেক্ষায়ও আছি আমরা। সবকিছুর উত্তর পাবো আমরা, দল ঠিকঠাক করে ফেলবো। যে ব্র্যান্ডের ক্রিকেট আমরা খেলবো, নিশ্চিতভাবেই বাংলাদেশকে আমরা গর্ব উপহার দেবো।’– যোগ করেন তিনি।
নিউ জিল্যান্ডে পাকিস্তান ও স্বাগতিক দলের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে কোনও লড়াই করতে পারেনি শ্রীরামের শিষ্যরা। না হয়েছে ব্যাটিং, না হয়েছে বোলিং। কেবল ফিল্ডিংটাই আপ টু মার্ক। সামনে ছেলেদের থেকে ভালো কিছুর প্রত্যাশায় শ্রীরাম।
তিনি বলেন, ‘আমরা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যেতে চাই। প্রতিদিনই আমরা ছেলেদের বিভিন্ন ভূমিকা ও চ্যালেঞ্জ দিচ্ছি। ওদেরকে নিয়ে আমাদের জানার প্রক্রিয়া চলমান। আমাদের খুবই শান্ত থাকতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে ওঠানামা থাকবেই। এই ওঠানামার সময়টায় আমাদেরকে স্থির থাকতে হবে।’
পাকিস্তান ও নিউ জিল্যান্ডের কাছে হারলেও দুই ম্যাচে শ্রীরাম কিছু উন্নতি লক্ষ করেছেন, ‘উন্নতি অনেক হয়েছে। আমাদের মিডল অর্ডার অনেক উন্নতি দেখিয়েছে। যেভাবে হারিস রউফের সামনে রাব্বি (ইয়াসির) সেদিন খেলেছে, ট্রেন্ট বোল্টকে যেভাবে খেলেছে নুরুল (সোহান), এসব অবশ্যই ইতিবাচক ইঙ্গিত। তারা বিশ্বসেরা বোলারদের তালিকায় আছে, তাদের বিরুদ্ধে এমন খেলে অনেক আত্মবিশ্বাস পাওয়া উচিত।’
‘শান্ত দলে ফিরে যেভাবে খেলেছে, তা দেখাটা উৎসাহব্যঞ্জক। যদিও সে ৩০ রানে (আসলে ৩৩ রান) আউট হয়ে গেছে, তারপরও যেভাবে বোল্ট ও সাউদির সামনে ব্যাট করেছে, নিশ্চিতভাবে ইতিবাচক অনেক কিছুই নেওয়ার আছে।’, বললেন ভারতীয় কোচ।
শ্রীরামের চোখে আরও ইতিবাচক ব্যাপার হলো, ‘পেস বোলাররা এখন আরও ভালোভাবে পরিকল্পনার বাস্তবায়ন করতে পারছে। তাসকিন প্রথম ম্যাচে যেভাবে বোলিং করেছে, শরিফুল দ্বিতীয় ম্যাচে দলে এসে ফিন অ্যালেনের বিপক্ষে হার্ড লেংথে বল করেছে, চোট কাটিয়ে ফিরে হাসান যেভাবে বল করেছে দুই ম্যাচে, এসব ইতিবাচক দিক।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
