| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি যে দুই তারকার প্রশংসা করলেন ইমরান খান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১১ ১৭:৫৩:১৭
পাকিস্তানি যে দুই তারকার প্রশংসা করলেন ইমরান খান

আক্ষরিক অর্থেই হারিস রউফকে প্রশংসার বানে ভাসিয়েছেন তিনি। বানিগালা অঞ্চলে যাওয়ার সময় দারা ইসমাইল খানে তার হেলিকপ্টার জরুরি অবতরণ করলে, সাবেক এই অলরাউন্ডার স্থানীয় আদিয়ালা গ্রামের বাসিন্দাদের সাথে আলাপচারিতায় অংশ নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আলাপকালে ৭০ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার স্থানীয়দের কাছে তাদের প্রিয় ক্রিকেটার ও নিজের পছন্দের ক্রিকেটারদের নিয়ে তাদের মনোভাব জানতে চেয়েছিলেন। এক পর্যায়ে ইমরান খান বলেন , ‘হারিস রউফ একজন দারুন বোলার।’

সাম্প্রতিক সময়ে দলের মূল বোলার শাহীন শাহ আফ্রিদি ইনজুরির কারণে দল থেকে ছিটকে যাওয়ার পর পাকিস্তানের পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন রউফ। এখনো টেস্ট ক্রিকেটে অভিষেক না হলেও ওয়ানডে আর টি-টোয়েন্টিতে নিজেকে দারুন ভাবে প্রমাণ করে যাচ্ছে ডানহাতি এই দ্রুতগতির বোলার।

১৫ ওয়ানডেতে ২৫.৩৮ গড় ও ৫.৮ ইকোনমিতে ২৯ উইকেট আর ৪৯ টি-টোয়েন্টিতে ২৩.৪২ গড় ও ৮.৩১ ইকোনমিতে ৬২ উইকেট ইমরান খানের প্রশংসার যথার্থতা প্রকাশ করে। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে ও চলমান নিউজিল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজে হারিস পাকিস্তানের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করছে।

কথোপকথনের এক পর্যায়ে এক ক্রিকেটভক্তকে মোহাম্মদ রিজওয়ানের ধীরগতির ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করতে দেখা যায়।পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে হারার পর মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং স্টাইল নিয়ে সমালোচনার শুরু হয়।

সমালোচকদের মতে , রিজওয়ান ব্যাট হাতে দারুন কিছু স্কোর করলেও তার ব্যাটিংয়ের ধরন টি-টোয়েন্টি ক্রিকেটের সাথে মানানসই নয়, অতিরিক্ত ডট বল খেলার কারণে এই ধরনের ব্যাটিং প্রায়ই পাকিস্তানকে ম্যাচে পিছিয়ে দিচ্ছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...