| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিশ্বকাপজয়ী কোচকে নিয়ে গেল নেদারল্যান্ডস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১১ ১৪:০৯:৫২
ভারতের বিশ্বকাপজয়ী কোচকে নিয়ে গেল নেদারল্যান্ডস

নেদারল্যান্ডস ক্রিকেট নিশ্চিত করেছে, তারা কারস্টেন এবং ক্রিশ্চিয়ানের সঙ্গে স্বল্পমেয়াদী চুক্তি করেছে এবং অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের কোচিং প্যানেলে দেখা যাবে।

কারস্টেনের কোচিংয়ে ভারত ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। দক্ষিণ আফ্রিকান এই কোচ পরামর্শকের নতুন দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত। তিনি বলেছেন, ‘কেপটাউনে ডাচ দলের সঙ্গে কাজ করে আমি অনেক মজা পেয়েছি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের পরামর্শক হিসেবে তাদের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছি। ক্যাম্প চলাকালীন দক্ষতা ও পেশাদারিত্বের মাত্রা দেখে আমি মুগ্ধ হয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় প্রভাব ফেলতে তারা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ।’

গ্যারি কারস্টেন প্রধান কোচ হিসেবে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশ ছিলেন- ২০০৯ এবং ২০১০ সালে ভারতের সঙ্গে এবং ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। কিন্তু ওয়ানডে বিশ্বকাপে সাফল্য পেলেও তার কোচিংয়ে কোনও দলই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে পারেন

অন্যদিকে ড্যান ক্রিশ্চিয়ান অস্ট্রেলিয়ার হয়ে ২০১০, ২০১২ এবং ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। অস্ট্রেলিয়া যখন গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়, তখন তিনি রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের অংশ ছিলেন।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের গ্রুপ 'এ'তে সংযুক্ত আরব আমিরাত, নামিবিয়া এবং শ্রীলঙ্কার পাশাপাশি রয়েছে নেদারল্যান্ডস। তারা ১৬ অক্টোবর নিজেদের উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...