| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সর্ব কালের সেরা ফুটবলার হলেন লিওনেল মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১১ ১০:২১:৪৯
সর্ব কালের সেরা ফুটবলার হলেন লিওনেল মেসি

এবার সেই বিতর্কের ‘অবসান’ ঘটানোর একটা চেষ্টাই করল ফুটবল বিষয়ক ওয়েবসাইট ফোরফোরটু। সর্বকালের সেরা ১০০ ফুটবলারের একটা তালিকা প্রকাশ করেছে ওয়েবসাইটটি, যেখানে পেলে, ম্যারাডোনা, রোনালদোদের হারিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন মেসি।

এই তালিকা সর্বকালের সেরার আলোচনার অবসান ঘটানোর চেয়ে বিতর্কের জন্ম দিয়েছে বেশি। যেমন ব্রাজিলিয়ান রোনালদো ব্যালন ডি অর জিতেছেন, দলকে জিতিয়েছেন বিশ্বকাপ, ভিন্ন ভিন্ন বিশ্বকাপে সেরা গোলদাতা আর সেরা খেলোয়াড়ের পুরস্কারও আছে তার দখলে। এরপরও তার অবস্থান এই তালিকার ১০-এ। ওদিকে কিংবদন্তি জর্জ বেস্ট তাকে ছাড়িয়ে আছেন তালিকার ৭ম অবস্থানে।

অন্যদিকে, খেলোয়াড়ি জীবনে সব শিরোপা জিতে ফেললেও মেসির হাতে এখনো বিশ্বকাপ ওঠেনি। তবে রেকর্ড সাত বারের ব্যালন ডিঅর জয়ীকেই এই তালিকার শীর্ষে রেখেছে ফোরফোরটু। যদিও তার প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো এই তালিকার শীর্ষ তিনেও জায়গা করে নিতে পারেননি, দুইয়ে আছেন ম্যারাডোনা, এর ঠিক পরের অবস্থানটা পেলের। চারে রোনালদো, আর পাঁচে আছেন জিনেদিন জিদান। কিংবদন্তি ইয়োহান ক্রুইফ আছেন এই তালিকার ষষ্ঠ অবস্থানে।

সর্বকালের সেরা ১০০ খেলোয়াড় খুঁজে বের করতে ফোরফোরটুকে গলদঘর্ম হতে হয়েছে, এটা নিশ্চিত। তাদের তালিকায় সর্বকালের সেরা দশ খেলোয়াড়- ১. লিওনেল মেসি ২. ডিয়েগো ম্যারাডোনা ৩. পেলে ৪. ক্রিশ্চিয়ানো রোনালদো ৫. জিনেদিন জিদান ৬. ইয়োহান ক্রুইফ ৭. জর্জ বেস্ট ৮. ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ৯. ফেরেনৎশ পুসকাস ১০. রোনালদো নাজারিও

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...