| ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

নিউজিল্যান্ডের জন্য সুসংবাদ ফিরছেন তারকা অলরাউন্ডার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১০ ২০:৫৫:০২
নিউজিল্যান্ডের জন্য সুসংবাদ ফিরছেন তারকা অলরাউন্ডার

লিঙ্কনে গত শনিবার দলের অনুশীলনে আঙুলে চোট পান মিচেল। পরে পরীক্ষা করিয়ে তার ডান হাতের কনিষ্ঠায় চিড় ধরা পড়ে। এতে তিনি ছিটকে যান ঘরের মাঠে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে। বিশ্বকাপেও তার খেলা নিয়ে জাগে শঙ্কা।

নিউ জিল্যান্ড কোচ স্টেড সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বস্তির খবর দেন মিচেলকে নিয়ে।

“ভালো খবরটি হচ্ছে আমরা ড্যারিল মিচেলকে নিয়ে একটি সিদ্ধান্ত নিয়েছি এবং সে আমাদের সঙ্গে বিশ্বকাপে যাচ্ছে। আমরা যখন দলে মিচেলের অবস্থান ও চোট থেকে সেরে তার ওঠা নিয়ে ভাবছিলাম... তখনও তার ব্যাপারে আশাবাদী ছিলাম যে, প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে। তবে দ্বিতীয় ম্যাচ থেকে ভাবলে সেটা হয়তো বাস্তবসম্মত হবে।”

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মেক-শিফট ওপেনার হিসেবে দারুণ খেলে দলের ফাইনালে ওঠায় অবদান রাখেন মিচেল। ৭ ইনিংসে ১৪০.৫৪ স্ট্রাইক রেটে তিনি করেন ২০৮ রান। সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয়ের পথে খেলেন ৪৭ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস।

পরে আবার তিনি নিজের আসল জায়গা মিডল অর্ডারে ফিরে গিয়েও ধরে রাখেন দুর্দান্ত ফর্ম। এই বছর ১০ টি-টোয়েন্টি ইনিংসে ১৫৩.১৭ স্ট্রাইক রেটে তার রান ২৬৫।

গত আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছিল নিউ জিল্যান্ড। প্রতিবেশী দেশটির বিপক্ষে ম্যাচ দিয়েই আগামী ২২ অক্টোবর এবারের আসর শুরু করবে কিউইরা। ২৬ অক্টোবর তাদের দ্বিতীয় ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে।

সুপার টুয়েলভে ‘এ’ গ্রুপে নিউ জিল্যান্ডের অন্য তিন প্রতিপক্ষ ইংল্যান্ড ও প্রথম রাউন্ড পেরিয়ে আসা দুটি দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ডের কমতি নেই। অসংখ্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। তবে ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...