| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পারলেন না জ্যোতি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১০ ২০:৫০:২৩
পারলেন না জ্যোতি

ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই সেপ্টেম্বর মাসের সেরা হিসেবে বেছে নেয়া হয়েছে হারমানপ্রিতকে। ভারতীয় অধিনায়কের কাছে হেরেছেন তার সহকারী স্মৃতি মন্দানাও। তিনজন মনোনীতের তালিকায় ছিল তার নামও

পুরস্কার জয়ের পর হারমানপ্রিত কৌর বলেন, ‘এমন একটি পুরস্কারের জন্য মনোনীত হওয়াটাও একটা সৌভাগ্যের বিষয়। জয়ের পর তো সেই অনুভূতির ব্যাখ্যা দেয়াই কঠিন। আমার সাথে বাকি যে দু’জন মনোনীত হয়েছেন- স্মৃতি এবং নিগার, তারা দুজনই খুব ভালো খেলোয়াড় অসাধারণ ব্যক্তিত্ব।’

সেপ্টেম্বর মাসে শুধু ব্যাট হাতেই নয়, অধিনায়ক হিসেবেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তার দল। ১৯৯৯ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে এটাই প্রথম ভারতের সিরিজ জয়। ৩ ম্যাচে ২২১ রান করেছিলেন তিনি। স্ট্রাইকরেট ছিল ১০৩.২৭ করে।

পুরুষ ক্রিকেটে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। তিনি পেছনে ফেলেন ভারতের বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল এবং অস্ট্রেলিয়ার অলরাউন্ডার হ্যামেরন গ্রিনকে।

সেপ্টেম্বর মাসে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন রিজওয়ান। রিজওয়ান বলেন, ‘আমি আমার সব সতীর্থকেই এর কৃতিত্ব দেবো। তারাই আমার জন্য সবগুলো কাজ সহজ করে দিয়েছেন। এ ধরনের অর্জন আপনার আত্মবিশ্বাসকে আরও শানিত করে তুলবে। নিজের পারফরম্যান্সে আমি খুশি। অস্ট্রেলিয়াতেও (বিশ্বকাপে) এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

গত মাসে ১০ ম্যাচ খেলে রিজওয়ান সাতটি হাফ সেঞ্চুরি করেন। মাসই শুরু করেন হংকং এবং ভারতের বিপক্ষে ৭০ -এর ঘরে দুটি স্কোর করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...