| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জিতলো ভারত লাভ বাংলাদেশের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১০ ১৭:১৩:৩৮
জিতলো ভারত লাভ বাংলাদেশের

১৫.১ ওভারেই থাইল্যান্ডকে ৩৭ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে ভারতের মেয়েরা। ৮৪ বল হাতে রেখে পাওয়া জয়ে এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

ভারতের এই জয়ে বাংলাদেশের সেমির আশা বেঁচে রইলো। ৫ ম্যাচে ২ জয় নিয়ে এখন পাঁচ নম্বরে নিগার সুলতানার দল। ৬ ম্যাচে ৩ জয়ে চারে থাইল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে জিতলেই শেষ চারে চলে যাবে টাইগ্রেসরা।

তখন থাইল্যান্ডের সমান ৩ জয় হবে বাংলাদেশের। কিন্তু রানরেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠবে নিগার সুলতানার দলই।

সিলেটে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটামুটি খারাপ ছিল না থাইল্যান্ডের। একটা সময় ১ উইকেটে ছিল ২০ রান। সেখান থেকে আর মাত্র ১৭ রান তুলতে বাকি ৯ উইকেট হারিয়ে বসে থাই মেয়েরা। ওপেনার নানাপথ (১২) ছাড়া বাকিদের কেউ দুই অংকের ঘরও ছুঁতে পারেননি।

ভারতের স্নেহা রানা ৯ রানে নেন ৩টি উইকেট। এছাড়া দুটি করে উইকেট পান রাজেশ্বরী গাঁয়কদ ও দীপ্তি শর্মা।

জবাবে পাওয়ার প্লের ৬ ওভারেই জয় তুলে নেয় ভারত। ব্যক্তিগত ৮ রানে শেফালি ভার্মা ফেরার পর বাকি পথটুকু অনায়াসে পাড়ি দিয়েছেন শাভেনেনি মেঘানা এবং পুজা ভ্রাস্তাকর। মেঘানা ১৮ বলে ২০ আর ভ্রাস্তাকর ১২ বলে ১২ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...