| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ছক্কা মারতেই ভালোবাসেন ভারতীয় এই তারকা ব্যাটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১০ ১৬:১৩:৩৪
ছক্কা মারতেই ভালোবাসেন ভারতীয় এই তারকা ব্যাটার

রাঁচিতে গতকাল রোববার রাতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটে জিতেছে ভারত। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরাল ভারত।

ভারতের জয়ের ম্যাচে দারুণ ইনিংস খেললেও সেঞ্চুরি হাতছাড়া হয় কিষানের। ৮৪ বলে ৭ ছক্কা ও ৪ চারে খেলেন ৯৩ রানের ইনিংস খেলে আউট হন তিনি। যা নিয়ে কোনো আক্ষেপ নেই তাঁর।

ম্যাচ শেষে কিষান বলেছেন, ‘কোনো কোনো প্লেয়ারের শক্তি এক-দু’রান নেওয়া। আবার কোনো প্লেয়ারের শক্তি ছয় মারা। কেউ আমার মতো সহজে ছক্কা মারতে পারে না। আমি খুব সহজে ছক্কা মারি। ওটাই আমার শক্তি। যদি আমি সহজে ছক্কা মারতে পারি, তা হলে কেন এক-দু’রান নিতে যাব?’

ভারতের এই ক্রিকেটার আরও বলেছেন, ‘আমি এক-দু’রান নিয়ে শতরান পূর্ণ করতে পারতাম। কিন্তু আমি কোনো দিনই নিজের জন্য খেলি না। আমি দেশের কথা ভাবি। দেশের সমর্থকদের কথা ভাবি। আইপিএলেও আমি ৯৯ রানে আউট হয়েছি। তখন ২ বলে ৫ রান দরকার ছিল। আমি ইচ্ছা করলেই এক রান নিয়ে শতরান করতে পারতাম। কিন্তু আমি দলকে জেতানোর কথা ভেবেছি। এতে আমার কোনও আফসোস নেই।’

কিষান জানিয়েছেন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলেন তিনি, ‘আসলে অনেক সময় অবশ্য এক-দু’রান নেওয়া গুরুত্বপূর্ণ। যখন খুব তাড়াতাড়ি উইকেট পড়ে গিয়েছে তখন নেমেই বড় শট খেলার ঝুঁকি নেওয়া যায় না। তাই সে ভাবেও নিজেকে তৈরি করি। কিন্তু আমার সামনে যদি ছয় মারার বল আসে তা হলে আমি মারবই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...